আমারদেশ২৪ ডেস্ক।
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
স্প্যানিস লা লিগার মিড উইক ম্যাচে রিয়াল ওভিয়েদোর সঙ্গে প্রথমে গোল হজম করেও দারুণ ক্যামব্যাক করেছে বার্সেলোনা। দাপুটে পারফর্মেন্সে ওভিয়েদোকে ৩-১ গোলে হারিয়েছে হ্যান্সি ফ্লিকের দল।
গতকাল (বৃহস্পতিবার) রাতে ওবেইদোর বিপক্ষে শুরু থেকেই পজেশন ও আক্রমণে এগিয়ে থাকলেও বার্সেলোনা ফিনিশিংটা দিতে পারছিল না। এরপর তারা পিছিয়ে পড়ে গোলরক্ষক হুয়ান গার্সিয়ার বড় ভুলে। সেখান থেকে একটি করে গোল করে ব্লু গ্রানাদের পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করেছেন এরিক গার্সিয়া, রবার্ট লেভান্ডফস্কি ও রোনাল্দ আরাউহো।
৮০ শতাংশ বল পজেশনের পাশাপাশি পুরো ম্যাচে ২০টি শট নেয় বার্সার ফুটবলাররা। এর মধ্যে লক্ষ্যে ছিল ১০টি। বিপরীতে ওবেইদো ৭ শটের মধ্যে তিনটি লক্ষ্যে রাখতে পেরেছে। ম্যাচ শুরুর মিনিট তিনেকের মাথায় দানি অলমো ক্রসবারের ওপর দিয়ে শট মারেন। এরপর ২৫ মিনিটের মাঝে মার্কাস রাশফোর্ড ও রাফিনিয়ার শট ঠেকিয়েছেন ওবেইদো গোলরক্ষক। ৩০ মিনিটের পর রাফিনিয়ার আরেকটি শট গোলপোস্টে লেগে ফেরে। আরাউহোর আরেকটি শট ফিরিয়ে হতাশ করেন প্রতিপক্ষ গোলরক্ষক।
পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে আধিপত্য দেখানো বার্সেলোনা ১২তম মিনিটে গোলের জন্য প্রথম ভালো সুযোগটা পায়। রাফিনহার ক্রস থেকে ভলিতে শট নেন রাশফোর্ড। তবে স্বাগতিকদের গোলরক্ষক তা ঠেকিয়ে দেন।
২২তম মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে কোনাকুনি শট নেন সেই রাশফোর্ড। এবারও গোলকিপার বাধা হয়ে দাঁড়ান। ৩২তম মিনিটে গোল প্রায় পেয়েই গিয়েছিলো কাতালান ক্লাবটি। রাফিনহার দূরপাল্লার নিচু শট বারে লেগে ফিরে আসে রাশফোর্ডের পায়ে, বল পেয়ে শট নেন এই ইংলিশ তারকা। তবে এবারও ওভিয়েদোর গোলকিপার এসকান্ডেল দারুণভাবে সেভ করেন।









