নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গ্যালারিতে বসে বিনামূল্যে দেখা যাবে। পাঁচদিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আশিকি ২’ সিনেমার জনপ্রিয় গান ‘সুন রাহা,: শ্রেয়া ঘোষাল। এনআইডি সংশোধনের জমা পড়েছে ৬৫ লাখ ৭০ হাজার। গাজীপুর কাশিমপুর থানা এলাকায় কাটুনের গুদামে আগুন। শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের দুটি শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন পাঠ্যবই। খাগড়াছড়িতে আধাবেলা সড়ক ও নৌপথ অবরোধ চলছে। রাজশাহীগামী বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত। রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরের বন্ধ থাকবে বিদ্যুৎ। কাল আপিল বিভাগের এক নম্বর কোর্টের বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে।

গাজীপুর কাশিমপুর থানা এলাকায় কাটুনের গুদামে আগুন।

ঢাকার গাজীপুর কাশিমপুর থানার এলাকায় একটি পোশাক কারখানার কার্টুনের গুদামে আগুন, আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট, আরও একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর পথে রয়েছে।গতকাল শনিবার সকাল সোয়া ১০টার দিকে সুপ্রিম গার্মেন্টসের কার্টুনের গুদামে আগুন লাগে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে শৈলডুবি এলাকায় কারখানাটির কার্টুনের গুদামে আগুনের সূত্রপাত হয়। এ সময় কারখানার শ্রমিক ও স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়, ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ৪টি ইউনিট যোগ দেয়, অতিরিক্ত আরও একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছে।

তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আরিফুল হক এবং কাশিমপুরের সারাবো ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর শামীম বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।

amardesh24.com

 

আরও পড়ুন