নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ফ্লাইট চলাচল শুরু। জুলাই-আগস্ট ২৪ ছাত্র-জনতার মামলায় ২৩ জনকে মৃত্যুদন্ড যাবজ্জীন১১। মনিরুজ্জামান ইসলামাবাদী স্মরণ সভায় চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন। সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত। যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশীদের জন্য নতুন সর্তকবার্তা। ইউরোপে ৫ দেশের মানুষের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ। বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণে সেই যুবক গ্রেপ্তার। বলৎকার হুজুরের পক্ষে সাফাই গাইলেন: চুমু দেওয়া হুজুর তাসরিফ। মেট্রোরেলে যাএীদের নিরাপত্তা জোরদার। সীমান্তে ভারত ও চীনের সৈন্যদের মধ্যে একাধিক পয়েন্টে সংঘাত মুখোমুখি।

আশিকি ২’ সিনেমার জনপ্রিয় গান ‘সুন রাহা,: শ্রেয়া ঘোষাল।

বিনোদন ডেস্ক।

আশিকি ২’ সিনেমার জনপ্রিয় গান ‘সুন রাহা হ্যায় না তু’তে কণ্ঠ দিয়েছিলেন প্রখ্যাত গায়িকা শ্রেয়া ঘোষাল। গানটি একবার রেকর্ড করার পরও কেন তাকে দ্বিতীয়বার স্টুডিওতে ফিরতে হয়েছিল, সম্প্রতি সেই অজানা গল্প জানিয়েছেন তিনি।

বিলবোর্ড ইন্ডিয়ার সঙ্গে এক আলাপচারিতায় শ্রেয়া জানান, সিনেমাটির পরিচালক মোহিত সুরি ও প্রযোজক মুকেশ ভাট তাকে গানটি আরও সহজভাবে গাওয়ার অনুরোধ করেছিলেন। কারণ, ছবিতে শ্রদ্ধা কাপুরের অভিনীত চরিত্রটি তখনো পেশাদার গায়িকা হয়ে ওঠেনি। সে কেবল একটি ক্লাব বা বারে গান গাইত। সেখান থেকেই তার গায়িকা হয়ে ওঠার যাত্রা শুরু হয়েছিল।

প্রথমবার গানটি রেকর্ড করার সময় নিজের গায়কি ও ব্যাখ্যা অনুসারেই কণ্ঠ দিয়েছিলেন শ্রেয়া। গানে নিজের ধরন অনুযায়ী নানা কণ্ঠের কারুকাজও রেখেছিলেন তিনি। পরে পরিচালক ও প্রযোজক তাকে বুঝিয়ে বলেন, চরিত্রটি তখনো ভালোভাবে গান শেখেনি। তাই গানটি আরেকবার সহজ সুরে গাইলে পর্দার চরিত্রের সঙ্গে বেশি মানানসই হবে।

তাদের বক্তব্য বুঝতে পেরে আবার গানটি রেকর্ড করতে সম্মত হন শ্রেয়া। দ্বিতীয়বার গাওয়ার সময় বাড়তি কারুকাজ বাদ দিয়ে একেবারে সাধারণ সুরে কণ্ঠ দেন তিনি। গায়িকার ভাষ্য, মঞ্চে গান পরিবেশনের সময় তিনি নিজের প্রশিক্ষিত গায়কি অনুসরণ করেন।

শ্রেয়ার মতে, সিনেমার গান গাওয়ার আগে ছবির গল্প ও চরিত্র সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। কারণ, একজন গায়কের দায়িত্ব শুধু সুর ঠিক রেখে গান গাওয়া নয়, বরং পর্দার চরিত্রের অনুভূতি ও পরিস্থিতিও কণ্ঠের মাধ্যমে তুলে ধরা।

মোহিত সুরি পরিচালিত ‘আশিকি ২’ মুক্তি পায় ২০১৩ সালে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেন আদিত্য রায় কাপুর ও শ্রদ্ধা কাপুর। মুক্তির পর সিনেমাটির গানগুলো ব্যাপক জনপ্রিয়তা পায়। এখনো শ্রোতাদের মনে বিশেষ জায়গা ধরে রেখেছে ছবিটির গানগুলো।

amardesh24.com

 

আরও পড়ুন