নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

রাজশাহীগামী বাসের মুখোমুখি সংঘর্ষে হেলপার নিহত।

নিজস্ব প্রতিবেদক।

যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে গাড়ী হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার থানামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মিঠুন নাটোর সদর উপজেলার হুগলবাড়িয়া গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

বনপাড়া ফায়ার স্টেশন অফিসার জাহেদুল ইসলাম জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি বাসের সাথে ঢাকা থেকে আসা রাজশাহীগামী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে একটি বাসের সামনে থাকা হেলপার মিঠুন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

amardesh24.com

 

আরও পড়ুন