স্পোর্টস ডেস্ক।
রাজধানীর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উত্তর ও দক্ষিণ গ্যালারিতে বসে বিনামূল্যে দেখা যাবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে গতকাল শুক্রবার এ কথা জানানো হয়েছে।
বিসিবি জানিয়েছে, বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের খেলা টিকিট ছাড়াই উত্তর ও দক্ষিণ গ্যালারিতে বসে দেখতে পারবেন দর্শকরা। টেস্টের পাঁচ দিনই বিনামূল্যে খেলা দেখা যাবে। তবে গ্র্যান্ড স্ট্যান্ড, শহীদ জুয়েল স্ট্যান্ড, শহীদ মুশতাক স্ট্যান্ড এবং অন্যান্য ভিআইপি বা হসপিটালিটি এলাকায় বসে খেলা দেখতে টিকিট লাগবে।
২ ম্যাচের টেস্ট খেলতে গত ১৮ অক্টোবর ঢাকা পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ২০ ও ২১ অক্টোবর অনুশীলন করে ক্যারিবিয়রা। বিসিবি একাদশের বিরুদ্ধে আজ দুই দিনের প্রস্তুতি ম্যাচ শেষ করেছে ওয়েস্ট ইন্ডিজ, টেস্ট সিরিজকে সামনে ২৫, ২৬ এবং ২৭ অক্টোবর অনুশীলন করবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ উভয় দল।
amardesh24.com









