নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
অনিয়ম-দুর্নীতি ও অপরিকল্পিত নগরায়ণে ক্ষতবিক্ষত চট্টগ্রাম: সিডিএ চেয়ারম্যান। কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআই‌ডি সরবরাহ করবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার প্রক্রিয়া শুরু করেছেন: চীফ প্রসিকিউটর। অবৈধ পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড (বিজিবি)। বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য মজুরি কাঠামো নির্ধারণ করবে বলে তাঁদের প্রত্যাশা। দেশের ৬ জেলায় বৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর। চন্দ্রগঞ্জে দ্রুতগতির যাত্রীবাহী বাস উল্টে মৃত্যু ৩ আহত ১৫। পরীমনির জীবনটাই বির্তকের মাঝে মিডল ফিঙ্গারে কি আছে। প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রানের পর দ্বিতীয় ইনিংসেও করেছেন ৮২ রান। ডামি নির্বাচনের মাধ্যমে ১৭ বছরে গণতন্ত্রকে সম্পূর্ণ ভূলুণ্ঠিত: স্পিকার হাফিজ।

শক্তিশালী নিম্নচাপ সৃষ্টি: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘শক্তি।

নিজস্ব প্রতিবেদক।

বৃহস্পতিবার ২ অক্টোবর ২০২৫

দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় একটি শক্তিশালী নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আগামী ১২ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এর প্রভাবে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চলে ভারি বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।
গতকাল বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে এমন আশঙ্কার কথা জানিয়েছেন তিনি।
সেই সঙ্গে শক্তিশালী নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম কি হবে সেটিও জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু বিষয়ক এই গবেষক।
পোস্টে মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, বুধবার দক্ষিণ বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আগামী ১২ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে আমেরিকার নৌবাহিনী কর্তৃক পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার।
ফেসবুকে দেওয়া ওই পোস্টের শেষদিকে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা ও এর প্রভাবে বৃষ্টিপাতের বিষয়েও জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু বিষয়ক এই গবেষক।
পোস্টের বিশেষ দ্রষ্টব্য অংশে তিনি লিখেছেন, ভারত ও বাংলাদেশের উপরে এখনো বর্ষা মৌসুম চলছে এবং বর্ষা মৌসুম শেষ না হওয়া পর্যন্ত বঙ্গোপসাগরে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার মতো অনুকূল পরিবেশ বিরাজ করে না। ফলে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা রাজ্যের উপকূলের উপর দিয়ে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। তবে এই গভীর নিম্নচাপের প্রভাবে আগামী সোমবার পর্যন্ত বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় রাজ্যে ভারি বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আর গভীর নিম্নচাপটি যদি রেকর্ড ভঙ্গ করে শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হয় তবে এর নাম হবে ‘শক্তি’।
এদিকে আগামী ৭২ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতি ভারি (>৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর ফলে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ভারি বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

 

আরও পড়ুন