নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৪৪ জন। টঙ্গীতে ওষুধ কারখানাতে ভয়াবহ আগুন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তা ড,ইউনুস। ২ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরাতে সহযোগিতা চায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা। ১০ বছরের কারাদণ্ডের রায় চ্যালেঞ্জ করে খালাস চেয়ে আপিল করেছেন : ইনু। যুবরাজ সিংকে দিল্লি ক্যাপিটালসের সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। সাংবাদিক ফারজানা রুপার পক্ষে আইনি লড়াই করতে যুক্তরাজ্যের ২ আইনজীবীর আবেদন। মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে আজারবাইজান ও ইরাক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে ৬৩০ জন বিদেশি নাগরিককে আটক। দেশে ডিজেলের দাম বাড়ায় সরকার বাসভাড়া সমন্বয় করেছে।

দর্শনায় বেনাপোল এক্সপ্রেসের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু।

নিজস্ব প্রতিবেদক।

শনিবার ৪ অক্টোবর ২০২৫

দর্শনা অফিস:চুয়াডাঙ্গার দর্শনায় ট্রেন দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো সোবদুল (৪০) নামে এক ভ্যানচালকের। আজ শুক্রবার ভোর ৫টা ১৫ মিনিটে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। নিহত সোবদুল দক্ষিণ চাঁদপুর গ্রামের মরহুম আ, আজিজ শেখের ছেলে।

যেভাবে ঘটলো দুর্ঘটনা
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সোবদুলের প্রায়ই যেকোনো স্থানে হঠাৎ ঘুমিয়ে পড়ার অভ্যাস ছিল। দুর্ঘটনার দিন ভোরবেলায়ও তিনি দর্শনার মা ও শিশু হাসপাতালের পেছনের রেললাইনের পাশে শুয়ে ছিলেন।
এ সময় বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি দর্শনা হল্ট স্টেশন অতিক্রম করে চুয়াডাঙ্গার দিকে যাওয়ার পথে তাঁকে ধাক্কা দেয়। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পুলিশের ভাষ্য।

এ বিষয়ে দর্শনা জিআরপি ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম জানান, সোবদুল রাত জেগে কাজ করতেন। ফলে দিনের বেলায় যেখানে-সেখানে শুয়ে ঘুমিয়ে পড়ার অভ্যাস ছিল তাঁর। পুলিশ ধারণা করছে, দুর্ঘটনার দিনও তিনি রেললাইনের খুব কাছে ঘুমিয়ে ছিলেন এবং ট্রেন অতিক্রম করার সময় ধাক্কা লেগে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন