নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

বায়েজিদ থানার অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার ১।

নিজস্ব প্রতিবেদক।

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধারসহ জাহিদুল হাসান মুরাদ ওরফে নুর ইসলাম (৩২) নামের একজন এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।গতকাল শুক্রবার রাত ২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে তারা হাটহাজারী থানার মজুরী পাড়ের একটি ভাড়াবাসা থেকে মোঃ জাহিদুল হাসান মুরাদ ওরফে নুর ইসলাম (৩২) নামের একজন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করেন। আসামী জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে তার হেফাজতে অস্ত্র ও গুলি রয়েছে।

পুলিশ অভিযান চালিয়ে বায়েজিদ বোস্তামী থানার মাইজপাড়া জারুয়ার দিঘীর পাড় থেকে একটি দেশীয় তৈরি এলজি, ৯ রাউন্ড কার্তুজ এবং একটি ছোট শপিং ব্যাগ উদ্ধার করে।

বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানার ৪টি মামলা এবং অন্যান্য থানায় মোট ১১টি মামলা রয়েছে। তিনি আরও জানান, অভিযানটি এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আমারদেশ২৪ ডেস্ক।

আরও পড়ুন