নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পূর্বাচল উপ-শহরের ৩০০ ফিট সড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩। স্বরাষ্ট্রমন্ত্রী- জ্বালানি মন্ত্রীর পদত্যাগের ৩ দফা দাবীতে গণবিক্ষোভ করবেন: এনসিপি। জুলাই আন্দোলনের গুলিবিদ্ধ এনসিপি নেতা বিষপানে আত্মহত্যা। শ্যামলী এনআর পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২। পটিয়ায় ১৬ লাখ টাকার চিনিসহ একটি কাভার্ডভ্যান আটক। ট্রোমসোতে ছুটি কাটাচ্ছেন টালিউড অভিনেতা দেব। মাহি ভিজের সংসার ভেঙেছে জয় ভানুশালীর সঙ্গে। দীর্ঘ বিরতির পর আবারও সামাজিক মাধ্যমে সক্রিয় হয়েছেন: পাভেল। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর দেখা যাবে নেটফ্লিক্সে। তিশা ফারুকীর ১৬ বছরের সংসার জীবন ভাঙগনে গুঞ্জন।

কর্ণফুলি টানেলে অতিরিক্ত গতির কারণে ১০ জন আহত।

নিজস্ব প্রতিবেদক।

রোববার ৫ অক্টোবর ২০২৫

চট্টগ্রামের পতেঙ্গা কর্ণফুলি টানেলে অতিরিক্ত গতির কারণ নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলে অন্তত ১০ জন আহত হয়েছেন।  গতকাল শনিবার, দুপুর ১২টার দিকে টানেলের ভেতরে এ দুর্ঘটনা ঘটে। বাসটি জব্দ করেছে টানেল কর্তৃপক্ষ।

আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর টানেলে যান চলাচল সাময়িক বন্ধ ছিল। আহতদের মধ্যে ছয় জনের নাম জানা গেছে। তারা হলেন- শাহজাদী (২১), রানী আক্তার (৩১), ফয়সাল ইসলাম (৪৫), মোহাম্মদ ফারুক (৫০), মুনতাসীর ওমর (১২) ও সালাহ উদ্দীন (৩৫)। বাকি ৪ জনের পরিচয় জানা যায়নি। আহতরা বাসের যাত্রী ছিলেন।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন, ‌আনোয়ারা একটি পরিবারের সবাই পতেঙ্গায় অনুষ্ঠানে দাওয়াতে গিয়েছিল। পতেঙ্গায় দাওয়াত শেষে আনোয়ারা ফিরে যাওয়ার সময় টানেলের ভেতরে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে অন্তত ১০ জন আহত হন।

কর্ণফুলী টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্র্যাফিক) গোলাম সামদানী হিমেল বলেন, ‘পতেঙ্গা থেকে আনোয়ারায় যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসা থাকা ১০ যাত্রী আহত হন। পরে টানেলের নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা গাড়ি ও অ্যাম্বুলেন্সে করে আহতদের হাসপাতালে পাঠান। তবে কারও বড় ধরনের ক্ষতি হয়নি। অতিরিক্ত গতিতে চলার কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। নিরাপত্তার স্বার্থে বাসটি জব্দ করে থানায় দেওয়া হয়েছে। টানেলের কোনও ক্ষতি হয়নি।

আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন