নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফর করবেন সরকার প্রধান : তারেক রহমান। যোগাযোগের অন্যতম ফোকাল পয়েন্ট হিসেবেও এই ইউনিট কাজ করে।  কাল সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স বন্ধ। গাংনীতে সাইকেল চুরির অপবাদ। আগামী ১ আগস্ট থেকে জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম ডিভাইস যুক্ত হচ্ছে। বায়েজিদ বোস্তামী এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষ। শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে শুভেন্দু। ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬জন বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। কুমামোতো প্রিফেকচারে ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। অতিরিক্ত সচিব পদমর্যাদায় এই দুই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে আজ।

টঙ্গীতে কাপড় কাটিং কারখানা পুড়ে ছাই।

নিজস্ব প্রতিবেদক: ঢাকা।

বুধবার ৮ অক্টোবর ২০২৫

 গাজীপুরে টঙ্গীতে  কাপড়ের কাটিং কারখানা আগুনে পুড়ে গেছে, এর আগে সোমবার সকাল ১০টার দিকে টঙ্গী টিএসএস মাছিমপুর এলাকার ফায়ার সার্ভিসের গলির মনোরঞ্জনের কারখানায়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এলাকাবাসী জানায়, সকাল দশটার দিকে মনোরঞ্জনের মেসার্স সত্যরঞ্জন এন্ড রনি কাটিং সেন্টার নামক কারখানায় হঠাৎ দাউদাউ করে আগুন জ্বলে উঠতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কারখানায় রক্ষিত রোল কাপড়, কাটিং কাপড়, আসবাবপত্র ও মেশিনপত্র পুড়ে যায়।

এ ব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা মো. শাহিন আলম বলেন, আমাদের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এনেছে। লেজার কাটিং মেশিন থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

 

আরও পড়ুন