নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল আটক করেছে বিজিবি। ব্যাটালিয়নের অভিযানে জব্দ প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। নির্বাচন কমিশনের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার। বন্দরে ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণার আড়ালে কাটা বা আমদানির ঘটনা উদঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা। ৫৩টি মোবাইল ফোন ও বিকাশ অ্যাকাউন্টে ভুলবশত চলে যাওয়া সর্বমোট ১৭ হাজার টাকা উদ্ধার। শর্ত পূরণ সাপেক্ষে পরিবারের সদস্যদের সৌদি আরবে নেওয়ার সুযোগ পাবেন। আর ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ রয়েছে ভেন্ডর প্রতিষ্ঠান। গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের এক নম্বর শহর হিসেবে জায়গা করে নিয়েছে নিউইয়র্ক। উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের মূল্যবৃদ্ধি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশে টানা ৫ দিনের ছুটি।

রাত পোহাতেই ইউক্রেনের হামলা, ২৫১ ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার।

আন্তর্জাতিক ডেস্ক।

বুধবার ৮ অক্টোবর ২০২৫

রাশিয়া জানিয়েছে, সোমবার ভোরে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ২৫১টি ড্রোন ধ্বংস করেছে। এই ড্রোনগুলোর বেশিরভাগই দক্ষিণ-পশ্চিমাঞ্চলে গুলি করে নামানো হয়েছে বলেও উল্লেখ করেছে রুশ বাহিনী। এর মধ্যে ৬১টি কৃষ্ণসাগরের আকাশে এবং একটি মস্কোর দিকে যাচ্ছিল।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে সোমবার সকালে টেলিগ্রামে এ তথ্য জানায়।তবে সম্ভাব্য ক্ষয়ক্ষতির বিষয়ে কোনো তথ্য দেয়নি। খবর রয়টার্সের।প্রতিবেদন অনুযায়ী, রুশ মন্ত্রণালয় শুধু ধ্বংস করা ড্রোনের সংখ্যাই জানিয়েছে।তবে ইউক্রেন ঠিক কতগুলো ড্রোন নিক্ষেপ করেছে তা জানায়নি।

অন্যদিকে, ইউক্রেনীয় টেলিগ্রাম চ্যানেলগুলো দাবি করেছে, কৃষ্ণসাগরের তীরে ক্রিমিয়ার ফেওদোসিয়া এলাকায় একটি তেল ডিপোতে হামলার ফলে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে।

আরবিকে-ইউক্রেন (RBK-Ukraine) নামের একটি চ্যানেল জানিয়েছে, হামলার পর ডিপোর একটি জ্বালানি ট্যাংক বিস্ফোরিত হয়েছে।যদিও বার্তা সংস্থা রয়টার্স স্বাধীনভাবে ফেওদোসিয়ার ঘটনাটি যাচাই করতে পারেনি।

 

আরও পড়ুন