নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
মনিরুজ্জামান ইসলামাবাদী স্মরণ সভায় চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন। সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত। যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশীদের জন্য নতুন সর্তকবার্তা। ইউরোপে ৫ দেশের মানুষের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ। বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণে সেই যুবক গ্রেপ্তার। বলৎকার হুজুরের পক্ষে সাফাই গাইলেন: চুমু দেওয়া হুজুর তাসরিফ। মেট্রোরেলে যাএীদের নিরাপত্তা জোরদার। সীমান্তে ভারত ও চীনের সৈন্যদের মধ্যে একাধিক পয়েন্টে সংঘাত মুখোমুখি। দেশে বিভিন্ন মাদ্রাসায় বলাৎকার নিত্যপন্যর মতো:সরকার কাজ করছে। চাঁদাবাজির মতো মারাত্মক অপরাধের বিরুদ্ধে কঠোর ও দ্রুত ব্যবস্থা : আইজিপি।

চুয়াডাঙ্গায় ফসলি জমি থেকে সাড়ে ৬ কেজি ওজনের গাঁজা গাছ উদ্ধার।

নিজস্ব প্রতিবেদক।

বুধবার ১৫ অক্টোবর ২০২৫

:চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ সদর উপজেলার চন্ডিপুর গ্রামস্থ শাওরা তলার মাঠের জনৈক টিটন (২৮)-এর চাষাবাদকৃত ফসলি জমি থেকে ৬ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি গাঁজা গাছ উদ্ধার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, এর আগে সোমবার বিকেল ৪টার সময় স্থানীয় এক ব্যক্তি চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমানকে গাঁজা গাছ চাষের বিষয়ে ফোন দিয়ে অবহিত করেন। সংবাদের ভিত্তিতে, চুয়াডাঙ্গা সদর থানার এসআই (নিঃ) ওবাইদুর রহমান ও এএসআই আতিকুর রহমানসহ পুলিশের একটি দল তাৎক্ষণিক চন্ডিপুর গ্রামস্থ শাওরা তলার মাঠে অভিযান পরিচালনা করে। ওজনের গাঁজা গাছটি উদ্ধার করা হয়।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ওসি খালেদুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান সবসময় অব্যাহত রয়েছে। তিনি জানান, সংবাদের ভিত্তিতে এই অভিযানে গাঁজা গাছ উদ্ধার করা হয় এবং এ বিষয়ে তদন্ত চলছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান।

আমারদেশ২৪ ডেস্ক। 

আরও পড়ুন