নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল আটক করেছে বিজিবি। ব্যাটালিয়নের অভিযানে জব্দ প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। নির্বাচন কমিশনের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার। বন্দরে ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণার আড়ালে কাটা বা আমদানির ঘটনা উদঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা। ৫৩টি মোবাইল ফোন ও বিকাশ অ্যাকাউন্টে ভুলবশত চলে যাওয়া সর্বমোট ১৭ হাজার টাকা উদ্ধার। শর্ত পূরণ সাপেক্ষে পরিবারের সদস্যদের সৌদি আরবে নেওয়ার সুযোগ পাবেন। আর ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ রয়েছে ভেন্ডর প্রতিষ্ঠান। গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের এক নম্বর শহর হিসেবে জায়গা করে নিয়েছে নিউইয়র্ক। উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের মূল্যবৃদ্ধি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশে টানা ৫ দিনের ছুটি।

ময়লার ডাস্টবিন সরানোর বিষয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি।

বাড়ির সামনের অস্বাস্থ্যকর ময়লার ডাস্টবিন সরানোর বিষয়ে সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে হুমকি

চট্টগ্রাম প্রতিনিধি।

চট্টগ্রাম নগরীর ১৭ নং ওয়ার্ড পশ্চিম বাকলিয়া রসুলবাগ আবাসিক খালপাড় বায়তুল মামুর জামে মসজিদ,কবর স্থানের সামনের অস্বাস্থ্যকর ময়লার ডাস্টবিন ও কুকুরের উৎপাতের বিষয়ে একাধিক বার সংবাদ প্রচার ও সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে যথাযথ কর্তৃপক্ষের নজরে আনার কারণে,হুমকি ও অকথ্য ভাষায় গালিগালাজের শিকার হন দৈনিক আজকের বাংলা’র চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চীফ ইসমাইল ইমন।

আবাসিক বাসা বাড়ি, মসজিদ ও কবরস্থানের সামনে চলাচলের রাস্তায় ময়লার ডাস্টবিনের কারনে এলাকার পরিবেশ দুষিত ও অস্বাস্থ্যকর পরিবেশে এলাকার মুসল্লি ও শিক্ষার্থীদের ভোগান্তি পোহাতে হচ্ছে,এই বিষয়ে চসিক মেয়র ও প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তার নজরে আনলে মেয়র এলাকা পরিদর্শন শেষে,চসিক কর্মকর্তাদের সার্ভে রিপোর্ট অনুযায়ী,ক্লিন, গ্রীন হেলদি ও সেইফ সিটি বাস্তবায়নে এলাকার পরিবেশ ও বাসিন্দাদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় অতি দ্রুত ডাস্টবিন সরানোর নির্দেশনা দেন।মেয়র ও চসিক পরিচ্ছন্নতা বিভাগের নির্দেশনা অমান্য করে আবারো উক্ত স্থানে ময়লা ফেলায় বিষয়টি স্থানীয় বাসিন্দারা চসিক কতৃপক্ষের নজরে আনেন।
এরই ধারাবাহিকতায়
১৬ নভেম্বর রবিবার
চসিক পরিচ্ছন্নতা কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, নগর বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও ড্যাব মহাসচিব ডা:সরোয়ার আলম ও মেয়রের একান্ত সচিব মারুফুল হক চৌধুরী পরিদর্শনে আসলেএই বিষয়ে ভিডিও ধারন করলে গণমাধ্যম কর্মী, দৈনিক আজকের বাংলার চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো চীফ ইসমাইল ইমনকে হুমকি দিয়ে অকথ্য ভাষায় ব্যবহার করে রসুলবাগ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি আসাদ উল্লাহ, এমনকি উপস্থিত চসিক কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেট এর সাথে উগ্র ভাবে তর্কে লিপ্ত হয় ঐ ব্যাক্তি। এই বিষয়টি গণমাধ্যম কর্মীদের মাঝে ছড়িয়ে পরলে ক্ষোভের সৃষ্টি হয় স্থানীয় গণ্যমান্য কর্মীদের মাঝে।

 

আরও পড়ুন