নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
মগবাজারে শিল্পী আসিফের গাড়িতে গুলি করেছে দুবৃত্তরা। সুগন্ধা পয়েন্টে ‘দ্য সি প্রিন্সেস আবাসিক হোটেলে আগুন। শাস্তির মুখে পড়েছেন প্রতিযোগী রাজবীর। জনপ্রিয় মডেল ও টেলিভিশন উপস্থাপিকা তুলনা: আর নেই। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের শিরোপা জিতেছে আফগানিস্তান। তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে কূটনৈতিক তৎপরতা, নভেম্বরে বৈঠকের আলোচনা। ট্রানজিট রুটে চলাচলকারী ১৪১টি ফ্লাইট বিঘ্নিত যাএীদের ভোগান্তি। পূর্বাচল উপ-শহরের ৩০০ ফিট সড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩। স্বরাষ্ট্রমন্ত্রী- জ্বালানি মন্ত্রীর পদত্যাগের ৩ দফা দাবীতে গণবিক্ষোভ করবেন: এনসিপি। জুলাই আন্দোলনের গুলিবিদ্ধ এনসিপি নেতা বিষপানে আত্মহত্যা।

বিভিন্ন ভোটকেন্দ্র ঘুরে তারেক রহমান বললেন, ‘জয়ের ব্যাপারে আশাবাদী।

কাজী জাহাঙ্গীর।

বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী, আলহামদুলিল্লাহ।আজ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তারেক রহমান।

তিনি বলেন, গতকাল থেকেই দেখছি, কিছু রাজনৈতিক দলের দ্বারা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। জনগণের শান্তিপূর্ণভাবে ভোট প্রদানে আইনশৃঙ্খলা বাহিনী স্বতস্ফূর্তভাবে সহযোগিতা করবে, এই প্রত্যাশা করছি।ভোটে জয়ের ব্যাপারে আশাবাদী, আলহামদুলিল্লাহ’, যোগ করেন তিনি।

তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল এখনো কিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটানোর চেষ্টা করছে, আমরা চাই এসব ঘটনা না ঘটুক। মানুষ যাতে তার দেওয়া ভোটের ফল দ্রুত পায়। আশা করি সে বিষয়ে নির্বাচন কমিশন সচেষ্ট থাকবে।

মানুষ স্বতস্ফূর্তভাবে ভোট দিতে পারবে, কোনো ষড়যন্ত্রই টিকবে না উল্লেখ করে তারেক রহমান বলেন, ভোট সুষ্ঠু হলে ফলাফল মেনে নেওয়া হবে। ভোট নিয়ে বিভ্রান্ত করা হলে ফল মেনে নেওয়া হবে না। জনগণ শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারলে গণতন্ত্রের সূচনা হবে।

আমারদেশ২৪ ডেস্ক।

আরও পড়ুন