নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল আটক করেছে বিজিবি। ব্যাটালিয়নের অভিযানে জব্দ প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। নির্বাচন কমিশনের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার। বন্দরে ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণার আড়ালে কাটা বা আমদানির ঘটনা উদঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা। ৫৩টি মোবাইল ফোন ও বিকাশ অ্যাকাউন্টে ভুলবশত চলে যাওয়া সর্বমোট ১৭ হাজার টাকা উদ্ধার। শর্ত পূরণ সাপেক্ষে পরিবারের সদস্যদের সৌদি আরবে নেওয়ার সুযোগ পাবেন। আর ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ রয়েছে ভেন্ডর প্রতিষ্ঠান। গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের এক নম্বর শহর হিসেবে জায়গা করে নিয়েছে নিউইয়র্ক। উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের মূল্যবৃদ্ধি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশে টানা ৫ দিনের ছুটি।

বগুড়ায় বোনকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ হারাল ভাই।

বগুড়ায় বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে ফাহিম হোসেন (১৯) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে।শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে বগুড়ার মাটিডালী বিমানমোড় এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ফাহিম বগুড়া সদরের নওদাপাড়া গ্রামের আব্দুর রশিদের ছেলে। তিনি বগুড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সদস্য ছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, একই গ্রামের তনয় নামের এক যুবক ফাহিমের ছোট বোনকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছিলেন। এ ঘটনার প্রতিবাদ করায় প্রায় তিন মাস আগে তনয় ফাহিমের দুলাভাই সেতুকে ছুরিকাঘাত করেন। এ ঘটনায় একটি মামলা দায়ের হয়।

শনিবার সকালে ফাহিম মাটিডালী এলাকায় যাওয়ার পথে বিমানমোড়ে পৌঁছালে তনয় তার পথরোধ করেন । এ সময় বুকে ও পিঠে উপর্যুপরি ছুরিকাঘাত করে তিনি পালিয়ে যান। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ফাহিমকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের দুলাভাই সেতু বলেন, বোনকে উত্ত্যক্তের ঘটনার জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। তিনি ঘটনার দ্রুত বিচার দাবি করেন।বগুড়া সদর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে বোনকে উত্ত্যক্তের জেরেই হত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে তনয়ের নাম উল্লেখ করা হয়েছে। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

আমারদেশ২৪ ডেস্ক।

 

আরও পড়ুন