নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল আটক করেছে বিজিবি। ব্যাটালিয়নের অভিযানে জব্দ প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। নির্বাচন কমিশনের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার। বন্দরে ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণার আড়ালে কাটা বা আমদানির ঘটনা উদঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা। ৫৩টি মোবাইল ফোন ও বিকাশ অ্যাকাউন্টে ভুলবশত চলে যাওয়া সর্বমোট ১৭ হাজার টাকা উদ্ধার। শর্ত পূরণ সাপেক্ষে পরিবারের সদস্যদের সৌদি আরবে নেওয়ার সুযোগ পাবেন। আর ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ রয়েছে ভেন্ডর প্রতিষ্ঠান। গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের এক নম্বর শহর হিসেবে জায়গা করে নিয়েছে নিউইয়র্ক। উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের মূল্যবৃদ্ধি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশে টানা ৫ দিনের ছুটি।

সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাশেদা।

নিজস্ব প্রতিবেক।

আনোয়ারা উপজেলার চাতরী ও বৈরাগ ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রাশেদাআক্তার এর আগে বুধবার দুপুরে তিনি প্রথমে চাতরী ইউনিয়ন পরিষদ এবং পরে বৈরাগ ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি দুই ইউনিয়ন পরিষদের হোল্ডিং ট্যাক্স, ট্রেড লাইসেন্স, ওয়ারিশ সনদসহ বিভিন্ন প্রশাসনিক নথিপত্র খতিয়ে দেখেন। পাশাপাশি ইউনিয়ন পরিষদের উন্নয়ন তহবিল থেকে বাস্তবায়িত ছয়টি সড়কের কাজ সরেজমিনে পরিদর্শন করেন।এ সময় উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, চাতরী ইউনিয়ন পরিষদের সচিব শাহ আলম, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং গ্রাম পুলিশের সদস্যরা।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চাতরী ইউনিয়ন পরিষদের প্রশাসক তাহমিনা আক্তার জানান, এটি স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকের নিয়মিত পরিদর্শনের অংশ। পরিদর্শনকালে তিনি পরিষদের প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রম পর্যালোচনা করেন এবং একাধিক সড়ক সরেজমিনে ঘুরে।

আমারদেশ২৪ নিউজ।

 

আরও পড়ুন