নিজস্ব প্রতিবেদক: ঢাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে ২ লাখ ৬২ হাজার ২৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
গতকাল শনিবার (১৪ মার্চ) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন এই দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
আমারদেশ২৪ নিউজ।









