নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল আটক করেছে বিজিবি। ব্যাটালিয়নের অভিযানে জব্দ প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। নির্বাচন কমিশনের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার। বন্দরে ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণার আড়ালে কাটা বা আমদানির ঘটনা উদঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা। ৫৩টি মোবাইল ফোন ও বিকাশ অ্যাকাউন্টে ভুলবশত চলে যাওয়া সর্বমোট ১৭ হাজার টাকা উদ্ধার। শর্ত পূরণ সাপেক্ষে পরিবারের সদস্যদের সৌদি আরবে নেওয়ার সুযোগ পাবেন। আর ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ রয়েছে ভেন্ডর প্রতিষ্ঠান। গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের এক নম্বর শহর হিসেবে জায়গা করে নিয়েছে নিউইয়র্ক। উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের মূল্যবৃদ্ধি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশে টানা ৫ দিনের ছুটি।

রাসিক প্রশাসক হিসেবে যোগদান করলেন রিটন, দায়িত্ব গ্রহন কাল।

নিউজ ডেস্ক।

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নবনিযুক্ত প্রশাসক হিসেবে আনুষ্ঠানিক যোগদান করেছেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। রোববার (১৫ মার্চ) ঢাকায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে যোগদানপত্র জমা দেন তিনি।

যোগদানের পর নবনিযুক্ত অন্যান্য সিটি প্রশাসকদের সঙ্গে মাহফুজুর রহমান রিটন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি রাজশাহীকে একটি জনবান্ধব, পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

মাহফুজুর রহমান রিটন বলেন, “মহানগরবাসীর প্রত্যাশা পূরণে সর্বোচ্চ চেষ্টা করব। নাগরিক সেবা নিশ্চিত করা, মশা দমন কার্যক্রম জোরদার করা, ক্লিন সিটি ও গ্রিন সিটির মর্যাদা অক্ষুণ্ণ রাখা এবং বিশ্বমানের একটি আধুনিক নগরী গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।

উল্লেখ্য, শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে ৪৮ বছর বয়সী এই বিএনপি নেতাকে রাসিকের প্রশাসক হিসেবে নিয়োগ দেয় সরকার। সোমবার (১৬ মার্চ) বেলা ২টার দিকে রাজশাহী নগর ভবনে গিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানা গেছে।

রাজশাহী মহানগরবাসীর মধ্যে এই নিয়োগকে ঘিরে ব্যাপক আলোচনা ও উচ্ছ্বাস দেখা যাচ্ছে। নগরীর উন্নয়ন ও সেবা কার্যক্রমে নতুন গতি আসবে বলে অনেকেই আশাবাদ ব্যক্ত করেছেন।

আমারদেশ২৪ নিউজ।

 

আরও পড়ুন