নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
মনিরুজ্জামান ইসলামাবাদী স্মরণ সভায় চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন। সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত। যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশীদের জন্য নতুন সর্তকবার্তা। ইউরোপে ৫ দেশের মানুষের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ। বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণে সেই যুবক গ্রেপ্তার। বলৎকার হুজুরের পক্ষে সাফাই গাইলেন: চুমু দেওয়া হুজুর তাসরিফ। মেট্রোরেলে যাএীদের নিরাপত্তা জোরদার। সীমান্তে ভারত ও চীনের সৈন্যদের মধ্যে একাধিক পয়েন্টে সংঘাত মুখোমুখি। দেশে বিভিন্ন মাদ্রাসায় বলাৎকার নিত্যপন্যর মতো:সরকার কাজ করছে। চাঁদাবাজির মতো মারাত্মক অপরাধের বিরুদ্ধে কঠোর ও দ্রুত ব্যবস্থা : আইজিপি।

ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে নিহত।

নিজস্ব প্রতিবেদক।

ঢাকা-রাজশাহী মহাসড়কের রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর কলাহাট এলাকায় ড্রাম ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে এর আগে বুধবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মৌগাছী এলাকার দেলোয়ার হোসেনের ছেলে কাওসার (৩৫) এবং তার ছেলে রেদেওয়ান (৭)। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি মহাসড়ক দিয়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ড্রামট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলে পিতা-পুত্র নিহত হন।

ঘটনার পর ক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পরপরই পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ইদকে সামনে রেখে মহাসড়কে ড্রামট্রাকসহ বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন নিয়মিত অভিযান চালাচ্ছে। আজকের ঘটনার পর থেকে এবং ইদের পরে আরও কঠোরভাবে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।

এ বিষয়ে পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান, কলাহাটে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহতের ঘটনা ঘটে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশগুলো উদ্ধার করে মেডিকেলে পাঠিয়েছি। ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়ার পথে বিক্ষিপ্ত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দিলে ফায়ার সার্ভিস এসে তা নিয়ন্ত্রণ করে।

আমারদেশ২৪ নিউজ। 

 

আরও পড়ুন