নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৪৪ জন। টঙ্গীতে ওষুধ কারখানাতে ভয়াবহ আগুন। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে হেনস্তা ড,ইউনুস। ২ বাংলাদেশির মরদেহ দ্রুত দেশে ফিরাতে সহযোগিতা চায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা। ১০ বছরের কারাদণ্ডের রায় চ্যালেঞ্জ করে খালাস চেয়ে আপিল করেছেন : ইনু। যুবরাজ সিংকে দিল্লি ক্যাপিটালসের সহকারী ও ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। সাংবাদিক ফারজানা রুপার পক্ষে আইনি লড়াই করতে যুক্তরাজ্যের ২ আইনজীবীর আবেদন। মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদারের লক্ষ্যে আজারবাইজান ও ইরাক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একটি নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে ৬৩০ জন বিদেশি নাগরিককে আটক। দেশে ডিজেলের দাম বাড়ায় সরকার বাসভাড়া সমন্বয় করেছে।

মুক্তিযুদ্ধের চেতনা এখনো বাস্তবায়িত হয়নি: স্পিকার।

আনোয়ার হোসেন: ঢাকা।

যে স্বপ্ন ধারণ করে এই দেশে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ সংঘটিত হয়েছিল, সেই স্বপ্ন আজও বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেছেন ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

তিনি আরও বলেছেন, আমরা আশা করব নবনির্বাচিত জাতীয় সংসদ এবং জনগণ সবাই মিলে আমরা মুক্তিযুদ্ধের সেই চেতনা বাস্তবায়িত করতে সক্ষম হবো।আজ শনিবার সকালে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে ঈদ জামাত শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে। জনগণ অনেক আশা-আকাঙ্ক্ষা নিয়ে একটি দল ও জনপ্রতিনিধিদের নির্বাচিত করেছে। আমরা আশা করব, এই জাতীয় সংসদের সদস্যরা সবাই মিলে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সক্ষম হবেন।’

তিনি বলেন, ‘বর্তমানে মধ্যপ্রাচ্যে একটি যুদ্ধ শুরু হয়ে গেছে। আগামী দিনে আমাদের মতো রাষ্ট্রগুলোকে অর্থনৈতিকভাবে বিড়ম্বনায় পড়তে হতে পারে। আল্লাহ রাব্বুল আল-আমিনের কাছে কামনা করব, শিগগির যেন এই যুদ্ধ শেষ হয়ে যায়।’

‘বাংলাদেশের মতো দেশ এবং অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো যেন নিজের পায়ে ভালোভাবে দাঁড়িয়ে, আমরা যাতে জনগণের অর্থনৈতিক উন্নতি সাধন করতে পারি। সে জন্য আমরা সবাই মিলে চেষ্টা করব।

আমারদেশ২৪ নিউজ। 

 

আ

আরও পড়ুন