নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল আটক করেছে বিজিবি। ব্যাটালিয়নের অভিযানে জব্দ প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। নির্বাচন কমিশনের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার। বন্দরে ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণার আড়ালে কাটা বা আমদানির ঘটনা উদঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা। ৫৩টি মোবাইল ফোন ও বিকাশ অ্যাকাউন্টে ভুলবশত চলে যাওয়া সর্বমোট ১৭ হাজার টাকা উদ্ধার। শর্ত পূরণ সাপেক্ষে পরিবারের সদস্যদের সৌদি আরবে নেওয়ার সুযোগ পাবেন। আর ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ রয়েছে ভেন্ডর প্রতিষ্ঠান। গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের এক নম্বর শহর হিসেবে জায়গা করে নিয়েছে নিউইয়র্ক। উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের মূল্যবৃদ্ধি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশে টানা ৫ দিনের ছুটি।

বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ক্ষতি কোটি টাকার।

তানোর উপজেলার বিএনপি নেতার ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। এই প্রতিষ্ঠানের নাম বরেন্দ্র কেবল টিভি নেটওয়ার্ক। এতে এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।

গতকাল শনিবার সকাল ১০ দিকে তানোর গোল্লাপাড়া বাজারের একটি ভবনে এই হামলার ঘটনা ঘটে। এই প্রতিষ্ঠানটি রাজশাহী জেলা বিএনপির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজানের। ঘটনার পর থেকে তানোর, নাচোল, মান্দা, গোদাগাড়ী ও মোহনপুরে ডিশ লাইন বন্ধ আছে।

স্থানীয়রা হামলায় অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছে। তবে রাত আটটা পর্যন্ত মামলা হয়নি। হামলায় অভিযুক্তের নাম হাসান (২৫)। সে কুঠিপাড়া এলাকার বাসিন্দা। জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানিয়েছে স্থানীয়রা।

মিজানুর রহমান মিজান বলেন, ইদের ছুটির কারণে অফিস বন্ধ ছিল। প্রধান গেটের তালা ভেঙে সন্ত্রাসীরা ভিতরে প্রবেশ করে কন্ট্রোল রুমসহ পুরো অফিসে ব্যাপক ভাঙচুর চালায়। এতে প্রায় কোটি টাকার মেশিন ও গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি সম্পূর্ণ নষ্ট করে ফেলা হয়েছে। পুরো অফিসটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কন্ট্রোল রুমের সবকিছু ভাঙচুর করার কারণে বর্তমানে আমাদের ডিস/ক্যাবল লাইন সম্পূর্ণ বন্ধ রয়েছে।

তিনি বলেন, এটি সম্পূর্ণ পরিকল্পিত ধ্বংসাত্মক হামলা। এই ঘটনার সাথে জড়িত সকল সন্ত্রাসী ও ইন্ধনদাতাদের দ্রুত শনাক্ত করতে হবে। কেউ ঈর্শান্বিত হয়ে আমার প্রতিষ্ঠান হামলা করেছে। প্রশাসনের কাছে দ্রুত তদন্ত করে অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি করছি।

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, ঈদের দিনে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে এটা পরিকল্পিতভাবে ঘটনাটি ঘটিয়েছে। অভিযুক্ত একজনের নামও বলেছে। মামলার প্রস্তুতি চলছে। মামলা হলে অভিযুক্তকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হবে।

আমারদেশ২৪ নিউজ।

 

আরও পড়ুন