নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
পূর্বাচল উপ-শহরের ৩০০ ফিট সড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত ৩। স্বরাষ্ট্রমন্ত্রী- জ্বালানি মন্ত্রীর পদত্যাগের ৩ দফা দাবীতে গণবিক্ষোভ করবেন: এনসিপি। জুলাই আন্দোলনের গুলিবিদ্ধ এনসিপি নেতা বিষপানে আত্মহত্যা। শ্যামলী এনআর পরিবহনের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২। পটিয়ায় ১৬ লাখ টাকার চিনিসহ একটি কাভার্ডভ্যান আটক। ট্রোমসোতে ছুটি কাটাচ্ছেন টালিউড অভিনেতা দেব। মাহি ভিজের সংসার ভেঙেছে জয় ভানুশালীর সঙ্গে। দীর্ঘ বিরতির পর আবারও সামাজিক মাধ্যমে সক্রিয় হয়েছেন: পাভেল। জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর দেখা যাবে নেটফ্লিক্সে। তিশা ফারুকীর ১৬ বছরের সংসার জীবন ভাঙগনে গুঞ্জন।

মাদক সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক।

রাণীনগর উপজেলায় মাদক সেবনের দায়ে বাবা-ছেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদাল। দণ্ডপ্রাপ্তরা হলেন আজিজার রহমান (৬১) ও তাঁর ছেলে সুরুজ হোসেন (২০)। তাঁরা উপজেলার কাশিমপুর সরদারপাড়া গ্রামের বাসিন্দা।

গতকাল শনিবার রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান এই দণ্ড ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, মদ্যপ অবস্থায় এলাকায় উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগ পেয়ে শনিবার রাতে কাশিমপুর সরদারপাড়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় থানা-পুলিশের সহযোগিতায় স্থানীয় বাসিন্দাদের সহায়তায় বাবা-ছেলেকে নেশাগ্রস্ত অবস্থায় আটক করা হয়।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আজিজার রহমানকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। একই আইনে তাঁর ছেলে সুরুজ হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জারিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তদের নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আমারদেশ২৪ নিউজ।

 

আরও পড়ুন