নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
মনিরুজ্জামান ইসলামাবাদী স্মরণ সভায় চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন। সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত। যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশীদের জন্য নতুন সর্তকবার্তা। ইউরোপে ৫ দেশের মানুষের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ। বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণে সেই যুবক গ্রেপ্তার। বলৎকার হুজুরের পক্ষে সাফাই গাইলেন: চুমু দেওয়া হুজুর তাসরিফ। মেট্রোরেলে যাএীদের নিরাপত্তা জোরদার। সীমান্তে ভারত ও চীনের সৈন্যদের মধ্যে একাধিক পয়েন্টে সংঘাত মুখোমুখি। দেশে বিভিন্ন মাদ্রাসায় বলাৎকার নিত্যপন্যর মতো:সরকার কাজ করছে। চাঁদাবাজির মতো মারাত্মক অপরাধের বিরুদ্ধে কঠোর ও দ্রুত ব্যবস্থা : আইজিপি।

বাহরাইনে ঘটে যাওয়া বিস্ফোরণে যে ক্ষেপণাস্ত্র ব্যবহৃত।

আন্তর্জাতিক ডেস্ক।

ইরান যুদ্ধের ১০তম দিন ৯ মার্চ ভোরে বাহরাইনে ঘটে যাওয়া বিস্ফোরণে যে ক্ষেপণাস্ত্র ব্যবহৃ হয়েছিল, তা সম্ভবত যুক্তরাষ্ট্র পরিচালিত প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অংশ ছিল। এমনটাই উঠে এসেছে একদল একাডেমিক গবেষকের বিশ্লেষণে। বিশ্লেষণটি পর্যালোচনা করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

গত ৯ মার্চ উপসাগরীয় এই দেশটিতে ঘটে যাওয়া ওই ঘটনায় শিশুসহ ৩২ জন আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর ছিল। এর আগে বাহরাইন ও ওয়াশিংটন এই ঘটনার জন্য ইরানি ড্রোন হামলাকে দায়ী করেছিল।

রয়টার্সের প্রশ্নের জবাবে বাহরাইন প্রথমবারের মতো স্বীকার করেছে, রাজধানী মানামার উপকণ্ঠে সিত্রা দ্বীপের মাহাজ্জা এলাকায় ঘটে যাওয়া বিস্ফোরণে একটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র জড়িত ছিল। এই এলাকাটি একটি তেল শোধনাগারের জন্য পরিচিত।

বাহরাইনের এক সরকারি মুখপাত্র বলেন, ক্ষেপণাস্ত্রটি আকাশে ইরানি একটি ড্রোন সফলভাবে প্রতিহত করেছিল, যার ফলে প্রাণহানি এড়ানো গেছে। তিনি বলেন, ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা প্যাট্রিয়ট প্রতিরোধ ক্ষেপণাস্ত্র বা ইরানি ড্রোনের সরাসরি ভূমিতে আঘাতের কারণে ঘটেনি।

তবে মাহাজ্জা এলাকায় ঘটনার সঙ্গে ইরানি ড্রোন জড়িত ছিল- এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত বাহরাইন বা যুক্তরাষ্ট্র কেউই উপস্থাপন করেনি।

আমারদেশ২৪ নিউজ।

 

আরও পড়ুন