নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

আলোচনার শীর্ষে থাকা বনলতা এক্সপ্রেস বক্স: ব্যবসা ৩ কোটি প্লাস।

বিনোদন ডেস্ক।

ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর মধ্যে আলোচনার শীর্ষে থাকা বনলতা এক্সপ্রেস বক্সঅফিসে দারুণ সাফল্য দেখাচ্ছে। মুক্তির মাত্র ১১ দিনেই ছবিটি ৩ কোটির মাইলফলক অতিক্রম করেছে।পরিচালক তানিম নূর জানিয়েছেন, দেশের বিভিন্ন সিনেপ্লেক্স মিলিয়ে সিনেমাটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ৭ লাখ টাকা।

প্রেক্ষাগৃহগুলোর মধ্যে Star Cineplex থেকে সর্বোচ্চ ২ কোটি ৪৬ লাখ টাকা আয় হয়েছে। এছাড়া Blockbuster Cinemas, Lion Cinemas এবং K-Screen Cineplex থেকেও উল্লেখযোগ্য আয় এসেছে।

দর্শক চাহিদা বাড়তে থাকায় দ্বিতীয় সপ্তাহে সিনেমাটির শো সংখ্যা বাড়ানো হয়েছে। বর্তমানে স্টার সিনেপ্লেক্সের ৮টি শাখায় প্রতিদিন একাধিক শো চলছে, যা দর্শক আগ্রহেরই প্রতিফলন।

পরিচালক বলেন, দর্শকদের অভূতপূর্ব সাড়া তাদের জন্য বড় প্রাপ্তি। অনেক দর্শক দলবেঁধে সিনেমাটি দেখতে আসছেন, যা সিনেমার জনপ্রিয়তা আরও বাড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য, একটি ট্রেনযাত্রাকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমাটি হুমায়ূন আহমেদ–এর ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত। এতে অভিনয় করেছেন মোশাররফ করিমচঞ্চল চৌধুরীশরিফুল রাজসাবিলা নূর ও আজমেরী হক বাঁধনসহ অনেকে।

আমারদেশ২৪ নিউজ।

আরও পড়ুন