নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফর করবেন সরকার প্রধান : তারেক রহমান। যোগাযোগের অন্যতম ফোকাল পয়েন্ট হিসেবেও এই ইউনিট কাজ করে।  কাল সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স বন্ধ। গাংনীতে সাইকেল চুরির অপবাদ। আগামী ১ আগস্ট থেকে জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম ডিভাইস যুক্ত হচ্ছে। বায়েজিদ বোস্তামী এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষ। শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে শুভেন্দু। ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬জন বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। কুমামোতো প্রিফেকচারে ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। অতিরিক্ত সচিব পদমর্যাদায় এই দুই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে আজ।

ভারতে শিল্পীদের জীবনের নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ধ।

বিনোদন ডেস্ক।

ভারতীয় প্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর প্রতিবাদে এবং শিল্পীদের জীবনের নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য শুটিং বন্ রাখার ডাক দিয়েছে পশ্চিমবঙ্গের শিল্পী সংগঠনগুলো। মঙ্গলবার সকাল থেকে কলকাতা ও এর পার্শ্ববর্তী এলাকার সব সিনেমা এবং ধারাবাহিকের (সিরিয়াল) শুটিং বন্ধ রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল রোববার সন্ধ্যায় কলকাতার টেকনিশিয়ানস স্টুডিয়োয় টলিউড তারকাদের এক জরুরি বৈঠকের পর এই ঘোষণা আসে। বৈঠকে উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, যিশু সেনগুপ্ত, শান্তিলাল মুখোপাধ্যায়, অঞ্জনা বসু, রূপাঞ্জনা মিত্র ও বিদীপ্তা চক্রবর্তীর মতো জ্যেষ্ঠ শিল্পীরা।

শনিবার বিকেলে রাজপথে নেমে ক্ষোভ প্রকাশ করেছেন টলিপাড়ার একঝাঁক তারকা। সবার মুখে একটাই প্রশ্ন কেন এবং কীভাবে অকালে চলে যেতে হলো রাহুলকে? এই ঘটনায় শনিবার দুপুরে রিজেন্ট পার্ক থানায় আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে এফআইআর দায়ের করা হয়।

অন্যদিকে, বিচার পেতে মরিয়া রাহুলের স্ত্রী তথা অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার শনিবার মধ্যরাতেই কলকাতা থেকে উড়িষ্যার তালসারি থানায় গিয়ে আরেকটি পৃথক এফআইআর দায়ের করেছেন।

বৈঠক শেষে আর্টিস্ট ফোরামের পক্ষে অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায় সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা রাহুলের পরিবারের পাশে শুরু থেকেই আছি এবং থাকব। আমাদের এই লড়াই জীবন রক্ষার লড়াই। শুটিংয়ে বেরোচ্ছি ঠিকই কিন্তু আমরা যে নিরাপদে বাড়িতে ফিরতে পারব, সেই নিশ্চয়তা নেই। রাহুল আমাদের চোখ খুলে দিয়ে গেছে। তাই বাধ্য হয়েই মঙ্গলবার সকাল থেকে আমরা কর্মবিরতি পালনের সিদ্ধান্ত নিয়েছি।’

শিল্পী ও টেকনিশিয়ানদের এই ধর্মঘটে সংহতি জানিয়েছে প্রায় চার হাজার সদস্যের আর্টিস্ট ফোরাম এবং সাত হাজার টেকনিশিয়ান সদস্যের ফেডারেশন। বড় পর্দার শুটিংয়ের পাশাপাশি ছোট পর্দার সব কাজও অনির্দিষ্টকালের জন্য থমকে যাচ্ছে।

আমারদেশ২৪ নিউজ।

 

আরও পড়ুন