নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

আদর আজাদ ও পূজা চেরি অভিনীত ‘লিপস্টিক।’

বিনোদন ডেস্ক।

আদর আজাদ ও পূজা চেরি অভিনীত ‘লিপস্টিক’এবং ‘টগর’ সিনেমা দুটি দর্শকপ্রিয়তা পেলেও তাদের জুটির প্রথম কাজ ছিল ‘নাকফুলের কাব্য’। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তির মিছিলে নাম লিখিয়েছে আলোক হাসান পরিচালিত এই সিনেমাটি। ২০২৪ সালে সেন্সর ছাড়পত্র পেলেও দুই বছর আগে শুরু হওয়া এই সিনেমাটি মুক্তি পায়নি এত দিন।

তবে সম্প্রতি প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেড থেকে জানানো হয়েছে, আসন্ন কোরবানি ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

জানা গেছে, গ্রামীণ প্রেক্ষাপট ও মাটির গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘নাকফুলের কাব্য’। ফেরারী ফরহাদের লেখা গল্পে সিনেমাটিতে ফুটিয়ে তোলা হয়েছে সমাজপতিদের রক্তচক্ষু উপেক্ষা করা এক অমর প্রেম ও বিরহের আখ্যান।

সিনেমাটির নাম শুরুতে শুধু ‘নাকফুল’ রাখা হলেও সেন্সর বোর্ডের আপত্তিতে নাম পরিবর্তন করতে হয়। একই নামে অন্য আরেকটি সিনেমা নিবন্ধিত থাকায় পরবর্তীতে এর নাম রাখা হয় ‘নাকফুলের কাব্য’।

সিনেমাটিতে আদর আজাদ ও পূজা চেরি ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন আলীরাজ, কাজী কানিজ, লুৎফর রহমান জর্জ, শিখা মৌ এবং গাজী রাকায়েতসহ আরও অনেকে।

amardesh24.com

 

আরও পড়ুন