নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
অনিয়ম-দুর্নীতি ও অপরিকল্পিত নগরায়ণে ক্ষতবিক্ষত চট্টগ্রাম: সিডিএ চেয়ারম্যান। কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট বা এনআই‌ডি সরবরাহ করবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার প্রক্রিয়া শুরু করেছেন: চীফ প্রসিকিউটর। অবৈধ পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড (বিজিবি)। বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য মজুরি কাঠামো নির্ধারণ করবে বলে তাঁদের প্রত্যাশা। দেশের ৬ জেলায় বৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদপ্তর। চন্দ্রগঞ্জে দ্রুতগতির যাত্রীবাহী বাস উল্টে মৃত্যু ৩ আহত ১৫। পরীমনির জীবনটাই বির্তকের মাঝে মিডল ফিঙ্গারে কি আছে। প্রথম ইনিংসে অপরাজিত ২৪২ রানের পর দ্বিতীয় ইনিংসেও করেছেন ৮২ রান। ডামি নির্বাচনের মাধ্যমে ১৭ বছরে গণতন্ত্রকে সম্পূর্ণ ভূলুণ্ঠিত: স্পিকার হাফিজ।

নতুন করে প্লাবনের আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

ভারী বৃষ্টি ও উজানের ঢলে বৃদ্ধি পাওয়া তিস্তা নদীর পানি কমে নীলফামারীর ডিমলার ডালিয়া পয়েন্টে এখন বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে নিম্নাঞ্চলে নতুন করে প্লাবনের আশঙ্কা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)

আজ শুক্রবার সকাল ৯টায় ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ০৫ মিটার, যা বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচে। এ পয়েন্টে বিপৎসীমা নির্ধারিত রয়েছে ৫২ দশমিক ১৫ মিটার।

এর আগে বৃহস্পতিবার রাতে নদীর পানি বেড়ে বিপৎসীমার ৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। ফলে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করে। একই সঙ্গে জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিচু এলাকাতেও পানি প্রবেশ করে।

ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম সাহিন জানান, বৃহস্পতিবার রাতে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করায় নিম্নাঞ্চলে পানি ঢুকেছিল। তবে শুক্রবার সকালে পানি কমতে শুরু করায় প্লাবিত এলাকার পানি ধীরে ধীরে নেমে যাচ্ছে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, সকাল ৯টার হিসাবে তিস্তার পানি বিপৎসীমার ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আগামী সময়ে পানির স্তর আরও কমতে পারে বলেও তিনি আশা প্রকাশ করেন।

amardesh24.com

 

আরও পড়ুন