নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

পর্তুগাল বাদ পড়ায় মন ভেঙেছে টালিউড অভিনেত্রী ইধিকা।

বিশ্বকাপ ফুটবলের উত্তাপ, সেই আয়োজনের আঁচ লেগেছে কলকাতাতেও। প্রিয় দলের জার্সি গায়ে রাত জেগে গলা ফাটাচ্ছেন টলিপাড়ার তারকারা। তবে এবারের বিশ্বকাপে প্রিয় খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো আর পছন্দের দল পর্তুগাল বাদ পড়ায় মন ভেঙেছে টালিউড অভিনেত্রী ইধিক পালের। সম্প্রতি ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ সম্পর্কে নিজের অনুভূতি নিয়ে তিনি বলেন, ছোটবেলা থেকে বিশ্বকাপ দেখাটা আমাদের দেশের প্রায় সব পরিবারেরই একটা প্রচলন বলা যেতে পারে। আমাদের বাড়িতেও সেই প্রচলনটা ছিল। ছোট থেকে পরিবারের সদস্যদের সঙ্গে বসে সব হাইভোল্টেজ খেলা দেখতাম। আমরা প্রত্যেকে নিজেদের প্রিয় দল নিয়ে লড়েছি। দেখে মনে হতো যেন আমরাই বিশ্বকাপ খেলছি।

কিন্তু আমি যে প্রত্যেকটা খেলা দেখতে পারি বা ছোটবেলায় দেখতে পারতাম তেমনটা নয়। তবে সেমিফাইনাল থেকে পরিবারের সকলে একসঙ্গে বসে খেলা দেখতাম। খুব মজা করতাম, ঝগড়া করতাম, মারপিট পর্যন্ত হয়েছে, পরে আবার এক হয়ে যেতাম। এখনো বিশ্বকাপ এলে বাড়ির সদস্যদের সঙ্গে সেই নস্টালজিয়ায় ভাসি। ইধিকা বলেন, এবারের ফিফার সেমিফাইনালে কী করবো, দেখবো কিনাÑ আদৌ সেটা এখনো জানি না। আবারো বলছি, এবার খুব দুঃখ পেয়েছি। আসলে আমার প্রিয় খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো আর ফেভারিট টিম অবশ্যই পর্তুগাল। কিন্তু তারা দুঃখজনকভাবে বিদায় নিয়েছে। রোনালদোর চোখে পানি দেখে নিজেও কেঁদেছি। বুঝতেই পারছেন এবার কতোটা আহত হয়েছি।

amardesh24.com

 

 

আরও পড়ুন