নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
শেখ হত্যাকাণ্ডের ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। রংপুরের উদ্দেশে ২য় লংমার্চ করা হবে: জামায়াত আমির। বুকাবু শহরে দুটি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ শিশুর মৃত্যু। সিএমএইচে আহত সেনা কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন, প্রধান মন্ত্রী। কাপ্তাই লেকে আবারও দ্রুত বাড়ছে পানির উচ্চতা। পানির গাড়ির সঙ্গে ধাক্কা ১ জনের মৃত্যু। শিকাগো ফায়ার এফসিকে জয়ের স্বপ্ন দেখান রবার্ট লেভানডফস্কি। দেশের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিডি নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। এসআরবি বিল, ২০২৬’ প্রণয়নের উদ্যোগের বিরোধিতা করেছেন বিরোধীদল। সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সরকারি সিদ্ধান্ত : প্রধান মন্ত্রী।

রোমান্টিক মুহূর্তে ক্যামেরাবন্দি হয়েছেন কেয়া পায়েল।

টোলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। অভিনয়ের ব্যস্ত শিডিউল থেকে কিছুটা সময় বের করে সম্প্রতি তিনি উড়াল দিয়েছেন নীল জলরাশির দেশ মালদ্বীপে। সেখানে গিয়ে প্রকৃতির অপার সৌন্দর্যের মাঝে নিজেকে মেলে ধরেছেন এই গ্ল্যামারাস কন্যা। মালদ্বীপ সফরের দারুণ কিছু মুহূর্ত নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

মালদ্বীপের সমুদ্র সৈকতে রাতের মায়াবী আবহে ক্যান্ডেল লাইট ডিনারের রোমান্টিক মুহূর্তে ক্যামেরাবন্দি হয়েছেন কেয়া পায়েল।সামনের টেবিলে সাজানো বাহারি খাবার, ড্রিংকস আর লণ্ঠনের আলো-আঁধারির মাঝে তার এই মিষ্টি হাসি নেটিজেনদের দারুণ মন কেড়েছে।
রৌদ্রোজ্জ্বল দিনে মালদ্বীপের বালুকাময় সৈকতে ব্যাকলেস ফ্লোরাল পোশাকে আর সানগ্লাস চোখে এক অন্য রকম লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। ব্যাকগ্রাউন্ডে রিসোর্টের ওয়াটার ভিলা আর নীল আকাশ তার এই রূপকে আরও আবেদনময়ী করে তুলেছে।
বিদেশের মাটিতেও বাঙালি নারীর চিরচেনা রূপ! মালদ্বীপের সাগরের বুকে কাঠের তৈরি ওয়াকওয়েতে হালকা নীল ও বেগুনি রঙের শাড়ির সঙ্গে লাল রঙের কাঁচের চুড়ি পরে পোজ দিয়েছেন কেয়া পায়েল।
সমুদ্রের একেবারে কোল ঘেঁষে তৈরি কটেজের বারান্দায় দাঁড়িয়ে দূর সাগরের ঢেউ উপভোগ করছেন কেয়া। মাথায় স্টাইলিশ হ্যাট এবং সাদা সিল্কের গাউনের সঙ্গে ম্যাচিং লেস শ্রাগ জড়িয়ে তার এই ক্ল্যাসিক পোজটি বেশ প্রশংসিত হচ্ছে।
সৈকতের পাশে ক্যাফেতে বসে হালকা গোলাপি পোশাকে চুলে হাত বুলিয়ে ক্যাজুয়াল লুকে পোজ দিচ্ছেন অভিনেত্রী। চোখে সানগ্লাস আর শান্ত প্রকৃতির মাঝে তার এই স্নিগ্ধ রূপ ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে।
মালদ্বীপের কাঁচের মতো স্বচ্ছ নীল জলরাশিতে নেমে জলকেলিতে মেতেছেন কেয়া পায়েল। ফ্লোরাল প্রিন্টের পোশাকে সাগরের জল ছুঁয়ে ক্যামেরার বিপরীতে থাকা তার এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় এখন বেশ ভাইরাল।
amardesh24.com

আরও পড়ুন