নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রংপুরের উদ্দেশে ২য় লংমার্চ করা হবে: জামায়াত আমির। বুকাবু শহরে দুটি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ শিশুর মৃত্যু। সিএমএইচে আহত সেনা কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন, প্রধান মন্ত্রী। কাপ্তাই লেকে আবারও দ্রুত বাড়ছে পানির উচ্চতা। পানির গাড়ির সঙ্গে ধাক্কা ১ জনের মৃত্যু। শিকাগো ফায়ার এফসিকে জয়ের স্বপ্ন দেখান রবার্ট লেভানডফস্কি। দেশের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিডি নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। এসআরবি বিল, ২০২৬’ প্রণয়নের উদ্যোগের বিরোধিতা করেছেন বিরোধীদল। সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সরকারি সিদ্ধান্ত : প্রধান মন্ত্রী। ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে এক ব্যাক্তিকে কারাদণ্ড।

তারকাদের ফুটবল–বিতর্কে এবার নতুন মাত্রা যোগ হয়েছে চিত্রনায়ক ওমর সানী।

 

নিউজ ডেস্ক।

বিশ্বকাপের উন্মাদনায় তারকাদের ফুটবল–বিতর্কে এবার নতুন মাত্রা যোগ হয়েছে চিত্রনায়ক ওমর সানীও অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়ের খুনসুটিতে। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আর্জেন্টিনা ফাইনালে ওঠার পর ওমর সানীকে উদ্দেশ করে রসিকতাপূর্ণ একটি পোস্ট দিয়েছেন জয়।ম্যাচ শেষে ফেসবুকে ওমর সানীকে ট্যাগ করে জয় লেখেন, ‘আর্জেন্টিনার গোলগুলো মৌসুমী আপার চাবুকের মতো। তবে তুলার না। একদম অরিজিনাল। জয়ের এই পোস্টটি মুহূর্তের মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। পোস্টটি করার মাত্র এক ঘণ্টার মধ্যে সেখানে হাজারো মন্তব্য দেখা যায়।

মূলত এই চাবুক লড়াইয়ের সূত্রপাত হয়েছিল ব্রাজিল সমর্থক ওমর সানীর একটি ভিডিও বক্তব্যকে কেন্দ্র করে। ফুটবল তারকা লিওনেল মেসিকে নিয়ে ওমর সানীর মন্তব্যকে ঘিরে জয় কৌতুক করার পর পাল্টা জবাবে ওমর সানী ফেসবুকে লিখেছিলেন, জয়কে মারার জন্য তিনি ‘অরিজিনাল চাবুক অর্ডার দিয়েছেন। সেই চাবুক তত্ত্বকে টেনে এনেই আর্জেন্টিনা জেতার পর জয় এই নতুন খোঁচাটি দিলেন। যেন বোঝাতে চাইলেন, আর্জেন্টিনার গোলগুলো ঠিক তেমনই নিখুঁত ও জোরালো ছিল, যা কোনো তুলার তৈরি নকল চাবুক নয়, বরং অরিজিনাল চাবুকের মতোই আঘাত করেছে প্রতিপক্ষকে।’জয়ের এই পোস্টের পর নেটিজেনরাও মেতে উঠেছেন চরম রসিকতায়। ফুটবল উন্মাদনায় দুই তারকার এমন প্রকাশ্য খুনসুটি ভক্তদের মাঝে বাড়তি বিনোদনের খোরাক জুগিয়েছে।

amardesh24.com

 

 

আরও পড়ুন