নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
লাইসেন্স বিহীন অবৈধ ভাবে বিপুল পরিমান সার মজুদ লাখ টাকা জরিমানা। পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচির তথ্য সামনে এসেছে। দুর্গাপূজা উপলক্ষে শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময় ২ ঘণ্টা বাড়িয়েছে সরকার। বিমানবন্দরকে লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান। একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহীর সবাই নিহত হয়েছেন। শিশু অ্যাকাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে আন্তর্জাতিক পণ্যবাহী বাণিজ্যিক চালান পাঠানো হয়েছে। শেষবারের মতো মাঠে নামবেন আজেন্টিনার জার্সি নিয়ে মেসি। নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় সন্দেহ প্রকাশ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা।

আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার জেরে আন্তর্জাতিক জ্বালানি বাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছেঅপরিশোধিত তেলের দাম। নতুন করে হামলা-পাল্টা হামলার খবরে ব্রেন্ট ও ডব্লিউটিআই- দুই ধরনের তেলের দামই উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১৭ জুলাই) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ ডলারের সীমা অতিক্রম করেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দামও বেড়ে প্রায় ৮০ ডলারে পৌঁছেছে। ফলে আগের দিনের মূল্যপতনের ক্ষতি পুরোপুরি কাটিয়ে উঠেছে তেলের বাজার।

চলতি সপ্তাহের হিসাব অনুযায়ী, ব্রেন্ট ও ডব্লিউটিআই- উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম প্রায় ১২ শতাংশ বেড়েছে। এতে ব্রেন্ট টানা তৃতীয় সপ্তাহ এবং ডব্লিউটিআই টানা দ্বিতীয় সপ্তাহের মতো ঊর্ধ্বমুখী ধারায় রয়েছে।

জ্বালানি বাজারের এই অস্থিরতার প্রভাব পড়েছে শেয়ারবাজারেও। শুক্রবার এশিয়ার কয়েকটি দেশের প্রধান শেয়ারসূচক লেনদেনের শুরুতেই নিম্নমুখী অবস্থানে ছিল। এর মধ্যে জাপানের নিক্কেই ২২৫ সূচক ৩ শতাংশের বেশি দরপতনের মাধ্যমে দিনের লেনদেন শুরু করে।

এদিকে একই দিনে ইরানের দক্ষিণাঞ্চলের হরমোজগান প্রদেশের বান্দার-ই খামির সেতুতে হামলার ঘটনায় সাতজন নিহত এবং নয়জন আহত হওয়ার খবর জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

তবে হামলায় বেসামরিক মানুষের প্রাণহানির অভিযোগ যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। এছাড়া হামলার লক্ষ্যবস্তু ও নিহতদের পরিচয় সম্পর্কেও এখনো কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

amardesh24.com

 

আরও পড়ুন