নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রংপুরের উদ্দেশে ২য় লংমার্চ করা হবে: জামায়াত আমির। বুকাবু শহরে দুটি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ শিশুর মৃত্যু। সিএমএইচে আহত সেনা কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন, প্রধান মন্ত্রী। কাপ্তাই লেকে আবারও দ্রুত বাড়ছে পানির উচ্চতা। পানির গাড়ির সঙ্গে ধাক্কা ১ জনের মৃত্যু। শিকাগো ফায়ার এফসিকে জয়ের স্বপ্ন দেখান রবার্ট লেভানডফস্কি। দেশের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিডি নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। এসআরবি বিল, ২০২৬’ প্রণয়নের উদ্যোগের বিরোধিতা করেছেন বিরোধীদল। সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সরকারি সিদ্ধান্ত : প্রধান মন্ত্রী। ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে এক ব্যাক্তিকে কারাদণ্ড।

বিশ্বকাপেই প্রিয় দলকে নিয়ে মেতে থাকেন এ নির্মাতা-অভিনেতা।

ফুটবলে ব্রাজিলের সমর্থক জিয়াউল হক পলাশ। প্রতি বিশ্বকাপেই প্রিয় দলকে নিয়ে মেতে থাকেন এ নির্মাতা-অভিনেতা।এবারও ছিলেন সরব। তবে তার পছন্দের দলটি নকআউট পর্বেই ছিটকে পড়েছে। তাই বলে হতাশ নন পলাশ। বরং নতুন দিনের আশায় বুক বাঁধছেন।

আজ শুক্রবার ব্রাজিলের একটি জার্সি পরে ছবি দিয়েছেন পলাশ। সেটার সঙ্গেই দলটির প্রতি নিজের আবেগের কিছুটা প্রকাশ করলেন তিনি। পলাশ লেখেন, ‘আমার কাছে ব্রাজিল শুধু একটা দল নয়, এটা শৈশবের আবেগ, অসংখ্য স্মৃতি আর হৃদয়ের একটা অংশ। আমি বিশ্বাস করি, আবার ব্রাজিল ফিরবে। ফিরে আসবে সেই হারানো গৌরব, ঐতিহ্য আর ইতিহাস নিয়ে। ফিরতেই হবে! কেবল তা সময়ের অপেক্ষা।

বর্তমানে দুঃসময় পার করছে ব্রাজিল ও তার সমর্থকরা। বারবার ব্যর্থতার দায় কাঁধে নিয়ে তবু নতুন প্রত্যাশার জাল বুনতে হচ্ছে। পলাশেরও প্রত্যাশা, একদিন ব্রাজিল চিরচেনা গৌরবে ফিরে সব হতাশা দূর করে দেবে। তার ভাষ্য, ‘সেই দিন আমরা আবার হাসব। আমাদের অশ্রুসিক্ত চোখের প্রতিদান ব্রাজিল দেবে! সে দিন আনন্দে হয়তো কেঁদে কেঁদে এসব দিনের কথা ভাববো।

amardesh24.com

 

 

আরও পড়ুন