নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
মনিরুজ্জামান ইসলামাবাদী স্মরণ সভায় চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন। সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত। যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশীদের জন্য নতুন সর্তকবার্তা। ইউরোপে ৫ দেশের মানুষের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ। বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণে সেই যুবক গ্রেপ্তার। বলৎকার হুজুরের পক্ষে সাফাই গাইলেন: চুমু দেওয়া হুজুর তাসরিফ। মেট্রোরেলে যাএীদের নিরাপত্তা জোরদার। সীমান্তে ভারত ও চীনের সৈন্যদের মধ্যে একাধিক পয়েন্টে সংঘাত মুখোমুখি। দেশে বিভিন্ন মাদ্রাসায় বলাৎকার নিত্যপন্যর মতো:সরকার কাজ করছে। চাঁদাবাজির মতো মারাত্মক অপরাধের বিরুদ্ধে কঠোর ও দ্রুত ব্যবস্থা : আইজিপি।

জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় এক গ্রাম পুলিশ সদস্যসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক।

খোকসা ওসমানপুর ইউনিয়নের দেবীনগর ব্রিক ফিল্ড এলাকায় জোড়া হত্যাকাণ্ডের ঘটনায় এক গ্রাম পুলিশ সদস্যসহ দুইজনকে আটক করেছে পুলিশ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

গতকাল শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন ফারুক শেখ ও আব্দুল শেখ। এ ঘটনায় আতি শেখ ও মল্লিক মণ্ডল নামে আরও দুইজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিদর্শন করেন এবং তদন্ত শুরু করেন। হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে এক গ্রাম পুলিশ সদস্যসহ দুইজনকে আটক করা হয়েছে। তবে হত্যার পেছনের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, জেলা পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনার পর থেকেই পুলিশ অভিযান পরিচালনা করছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির ভিত্তিতে হত্যাকাণ্ডের কারণ এবং জড়িতদের সম্পর্কে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

amardesh24.com

 

আরও পড়ুন