নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রংপুরের উদ্দেশে ২য় লংমার্চ করা হবে: জামায়াত আমির। বুকাবু শহরে দুটি স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৪ শিশুর মৃত্যু। সিএমএইচে আহত সেনা কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন, প্রধান মন্ত্রী। কাপ্তাই লেকে আবারও দ্রুত বাড়ছে পানির উচ্চতা। পানির গাড়ির সঙ্গে ধাক্কা ১ জনের মৃত্যু। শিকাগো ফায়ার এফসিকে জয়ের স্বপ্ন দেখান রবার্ট লেভানডফস্কি। দেশের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিডি নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত। এসআরবি বিল, ২০২৬’ প্রণয়নের উদ্যোগের বিরোধিতা করেছেন বিরোধীদল। সম্মানসূচক শব্দ ব্যবহার না করার সরকারি সিদ্ধান্ত : প্রধান মন্ত্রী। ইয়াবা সেবন ও ব্যবহারের অপরাধে এক ব্যাক্তিকে কারাদণ্ড।

কাজলের শেকড় বাংলায়, তবে বাংলাটা ঠিকঠাক বলতে পারেন না।

অভিনেত্রী কাজল। গত শতকের নব্বইয়ের দশক থেকে দর্শককে মাতিয়ে রেখেছেন। এখনো তার প্রভাব কম নয়। তিনি এবার পেলেন ভারতের পশ্চিমবঙ্গের আনন্দবাজার ডট কমের ‘বছরের বেস্ট ২০২৬’ পুরস্কার।
কাজলের শেকড় বাংলায়, তবে বাংলাটা ঠিকঠাক বলতে পারেন ন তিনি। শুক্রবার পুরস্কার গ্রহণের পর তার কাছে জানতে চাওয়া হয়, বাংলা ছবি দেখেন কিনা। জবাবে অকপটে জানান, ‘না’। তবে সময়-সুযোগের সমন্বয় ঘটলে বাংলা ছবিতে অভিনয়ের আগ্রহ প্রকাশ করেন অভিনেত্রী।
কাজলের মা তনুজা ভারতের খ্যাতিমান অভিনেত্রী। হিন্দির পাশাপাশি বাংলায়ও তার দাপট ছিল বেশ। কাজল কি মায়ের মতোই হতে পেরেছেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখনও চেষ্টা করে চলেছি। মা অনেক বড় মাপের অভিনেত্রী। সারাজীবন মায়ের দেখানো পথেই হেঁটে এসেছি।’
কথার ফাঁকে কাজল এ-ও জানান, তিনি ভীষণ নিয়মমাফিক চলেন। তার ভাষ্য, ‘আমি ভীষণ শৃঙ্খলাপরায়ণ। বলিউডের খুব কম লোক আছেন, যারা সঠিক সময়ে সেটে আসেন, আমি কিন্তু তাদের মধ্যে এক জন। আবার ঠিক সময়ে সেট থেকে বেরিয়েও পড়ি। এটাই আমার স্বভাব।’
প্রসঙ্গত, এবার আনন্দবাজারের ‘বছরের বেস্ট’ পুরস্কার কাজল ছাড়াও পেয়েছেন পাওলি দাম, দেব, নিকিতা গান্ধী, ব্রাত্য বসুসহ অনেকে।
amardesh24.com

আরও পড়ুন