নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
তেল আমদানির প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফর করবেন সরকার প্রধান : তারেক রহমান। যোগাযোগের অন্যতম ফোকাল পয়েন্ট হিসেবেও এই ইউনিট কাজ করে।  কাল সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স বন্ধ। গাংনীতে সাইকেল চুরির অপবাদ। আগামী ১ আগস্ট থেকে জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম ডিভাইস যুক্ত হচ্ছে। বায়েজিদ বোস্তামী এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষ। শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে শুভেন্দু। ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬জন বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। কুমামোতো প্রিফেকচারে ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আগামী ২৪ ঘণ্টায় আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্কতা জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সোমবার প্রকাশিত এক সতর্কবার্তায় সংস্থাটি জানিয়েছে, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং খুলনা বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, একই সময়ে দেশের বিভিন্ন স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। ফলে নিচু এলাকা ও ঝুঁকিপূর্ণ অঞ্চলে স্থানীয়ভাবে জলাবদ্ধতা বা অন্যান্য দুর্ভোগ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হলে তা ‘ভারী বৃষ্টিপাত’ হিসেবে বিবেচিত হয়। আর এর চেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড হলে সেটিকে ‘অতি ভারী’ বৃষ্টি হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়।

সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে দেশের সাতটি জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। এতে লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েন এবং বন্যা ও পাহাড়ধসে অর্ধশতাধিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটে।

অন্যদিকে, কয়েকদিন আগের টানা বর্ষণে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায়ও ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল। এতে নগরবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হয়। নতুন করে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাসে একই ধরনের পরিস্থিতি আবারও সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।

amardesh24.com

 

আরও পড়ুন