নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
তেল আমদানির প্রস্তাব অনুমোদনের সুপারিশ করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফর করবেন সরকার প্রধান : তারেক রহমান। যোগাযোগের অন্যতম ফোকাল পয়েন্ট হিসেবেও এই ইউনিট কাজ করে।  কাল সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স বন্ধ। গাংনীতে সাইকেল চুরির অপবাদ। আগামী ১ আগস্ট থেকে জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম ডিভাইস যুক্ত হচ্ছে। বায়েজিদ বোস্তামী এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষ। শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে শুভেন্দু। ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬জন বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। কুমামোতো প্রিফেকচারে ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে।

রাজধানী ঢাকার নিচু এলাকাসহ বিভিন্ন স্থানে সাময়িক জলাবদ্ধতা তৈরি হওয়ার আশঙ্কা।

রাজধানী ঢাকার নিচু এলাকাসহ বিভিন্ন স্থানে সাময়িক জলাবদ্ধতা তৈরি হওয়ার আশঙ্কারকথাও জানিয়েছে সংস্থাটি।আজ সোমবার সকাল ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য প্রকাশিত বিশেষ সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কয়েকটি স্থানে ৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের মতে, অতিবৃষ্টির প্রভাবে রাজধানীর নিচু এলাকাসহ বিভিন্ন স্থানে সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। এর ফলে নগরজীবন ব্যাহত হওয়ার পাশাপাশি সড়কে যান চলাচলেও সাময়িক বিঘ্ন দেখা দিতে পারে।

এর আগে গত সপ্তাহে টানা বৃষ্টির কারণে দেশের বিভিন্ন অঞ্চলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। জলাবদ্ধতায় নগরবাসীকে ভোগান্তিতে পড়তে হয়, সড়ক যোগাযোগে বিঘ্ন ঘটে এবং কয়েকটি এলাকায় প্রাণহানির ঘটনাও ঘটে। এ পরিস্থিতিতে নতুন করে ভারী বর্ষণের পূর্বাভাসকে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সতর্কতা গ্রহণের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

amardesh24.com

 

আরও পড়ুন