নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

সৌদির বিরুদ্ধে সর্বাত্মক নৌ-অবরোধের ঘোষণা দিয়েছে ইয়েমেনের ইরানসমর্থিত হুতি গোষ্ঠী।

সৌদির বিরুদ্ধে সর্বাত্মক নৌ-অবরোধের ঘোষণা দিয়েছে ইয়েমেনের ইরানসমর্থিত হুতি গোষ্ঠী।গতকাল সোমবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে হুতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র এ ঘোষণা দেন। ঘোষণার সঙ্গে সঙ্গেই অবরোধ কার্যকর হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি। খবর রয়টার্স।

হুতিদের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘অপরাধী সৌদি আরবের বিরুদ্ধে চোখের বদলে চোখ নীতির ভিত্তিতে এই মুহূর্ত থেকে নৌ-অবরোধ ঘোষণা করা হলো।’ একইসঙ্গে তারা জানায়, বিবৃতি প্রকাশের পর থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।

বিবৃতিতে হুতিরা অভিযোগ করে, প্রায় ১২ বছর ধরে ইয়েমেনের জনগণের ওপর অন্যায় ও নিপীড়নমূলক অবরোধ, দেশের সম্পদ লুণ্ঠন এবং জল, স্থল ও আকাশপথে বন্দর ও বিমানবন্দরগুলোর ওপর সর্বাত্মক অবরোধ আরোপ করে রেখেছে সৌদি আরব। সেই পদক্ষেপের প্রতিক্রিয়া হিসেবেই নৌ-অবরোধ ঘোষণা করা হয়েছে বলে দাবি সংগঠনটির।

এর আগে হুতিদের নিয়ন্ত্রণাধীন সানা আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরব হামলা চালিয়েছে বলে অভিযোগ তোলে গোষ্ঠীটি। সেই অভিযোগের জেরে গত সপ্তাহে সৌদি আরবের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে হুতিরা। এর মধ্য দিয়ে দীর্ঘ প্রায় চার বছর ধরে চলা অনানুষ্ঠানিক যুদ্ধবিরতিরও অবসান ঘটে।

উল্লেখ্য, ২০২২ সালের মার্চে সৌদি আরবের জ্বালানি অবকাঠামোতে হুতিদের হামলার পর দুই পক্ষের মধ্যে একটি অনানুষ্ঠানিক যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল। এরপর চার বছরের বেশি সময় সৌদি আরবের বিরুদ্ধে বড় ধরনের হামলা চালায়নি হুতিরা। তবে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা এবং নতুন নৌ-অবরোধ ঘোষণার মধ্য দিয়ে দুই পক্ষের উত্তেজনা আবারও নতুন মাত্রা পেল।

amardesh24.com

 

আরও পড়ুন