নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

প্রধান সহযোগী ও ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পরিচিত তানিম রেজা বাপ্পিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক: ঢাকা।

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের প্রধান সহযোগী ও ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পরিচিত তানিম রেজা বাপ্পিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শুক্রবার রাত ৮টার দিকে রাজধানীর কমলাপুর এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মতিঝিল থানা পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি যৌথ দল এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারের পর বাপ্পিকে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। এই অভিযানে বাপ্পির সঙ্গে রাকিবুল ইসলাম ভূঁইয়া রিজন নামে তাঁর আরও এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, তানিম রেজা বাপ্পির বিরুদ্ধে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় একাধিক গুরুতর মামলা রয়েছে।

পুলিশের তদন্ত সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের অবৈধ অস্ত্রভাণ্ডার ও এর সরবরাহ লাইনের অন্যতম মূল নিয়ন্ত্রক হিসেবে কাজ করতেন এই বাপ্পি। গত ২০২৫ সালের মে মাসে বাংলাদেশ সেনাবাহিনী কুষ্টিয়া জেলা থেকে সুব্রত বাইনকে গ্রেপ্তার করে। প্রধান নেতা গ্রেপ্তারের পর থেকেই বাপ্পি ও তাঁর দলবল অপরাধ জগতে নিজেদের আধিপত্য ধরে রাখতে নতুন করে তৎপরতা চালাচ্ছিলেন। এই গ্রেপ্তারের ফলে সুব্রত বাইন চক্রের অপরাধমূলক কর্মকাণ্ড বড় ধরনের ধাক্কা খেল বলে মনে করছে পুলিশ।

amardesh24.com

 

আরও পড়ুন