নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ। বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশে নতুন করে লোডশেডিং বেড়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন। ঢাকা-চট্টগ্রাম রেল করিডোরে যাতায়াতের সময় ও দূরত্ব কমাতে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। ট্রাক সিএনজি সংঘর্ষে ১ নারী নিহত ৭ জন আহত। ম্যাগাজিন ১৩ রাউন্ড গুলিসহ ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চট্টগ্রাম মহাসড়কে নিরাপদ, আধুনিক ও যানজটমুক্ত করতে একাধিক উদ্যোগ নিয়েছে সরকার। লঘুচাপের প্রভাবে দেশের ৮ বিভাগেই বৃষ্টিপাতের সম্ভাবনা। নয়া দিল্লিতে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন যাচ্ছেন না প্রধান মন্ত্রী তারেক রহমান। শেখ হত্যাকাণ্ডের ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

চিএনায়িকা পূর্ণিমা আসছেন খলনায়িকা রুপে।

বিনোদন ডেস্ক।

জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা জানিয়েছেন, দীর্ঘ অভিনয়জীবনে তিনি মূলত ইতিবাচক ও রোমান্টিক চরিত্রেই বেশি কাজ করেছেন। তবে এখন নিজেকে সম্পূর্ণ ভিন্ন এক রূপে দর্শকের সামনে তুলে ধরতে চান। তার আগ্রহ এখন খলনায়িকা বা নেতিবাচক চরিত্রে অভিনয় করার।

সম্প্রতি নিজের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে গিয়ে এ ইচ্ছার কথা প্রকাশ করেন তিনি।

পূর্ণিমা বলেন, এমন একটি ভিলেন চরিত্রে অভিনয় করতে চান, যেটি দেখে দর্শকের মনে তীব্র ঘৃণার অনুভূতি তৈরি হবে। তার বিশ্বাস, এমন চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করার সুযোগ পেলে একজন শিল্পী হিসেবে নিজেকে নতুনভাবে প্রমাণ করা সম্ভব হবে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো খলচরিত্রে তাকে দেখা যায়নি। নির্মাতারাও সম্ভবত তাকে এমন চরিত্রের জন্য বিবেচনা করেননি। কারণ দর্শকের কাছে তিনি বরাবরই রোমান্টিক ও ইতিবাচক চরিত্রের অভিনেত্রী হিসেবেই পরিচিত।

অভিনেত্রীর ভাষ্য, দীর্ঘ সময় ধরে একই ধরনের চরিত্রে অভিনয় করার পর নতুন কিছু করার ইচ্ছা তৈরি হয়েছে। তাই প্রচলিত ইমেজ থেকে বেরিয়ে এসে নেতিবাচক চরিত্রে অভিনয়ের সুযোগ এলে তা সানন্দে গ্রহণ করবেন।

দুই দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্রে নিয়মিত কাজ করে আসছেন পূর্ণিমা। সময়ের সঙ্গে বয়স বাড়লেও অভিনয় দক্ষতা, ব্যক্তিত্ব ও পর্দায় উপস্থিতির কারণে এখনও দর্শকের কাছে সমান জনপ্রিয় তিনি।

amardesh24.com

 

আরও পড়ুন