নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
মনিরুজ্জামান ইসলামাবাদী স্মরণ সভায় চসিক মেয়র ডা.শাহাদাত হোসেন। সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল চূড়ান্ত। যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশীদের জন্য নতুন সর্তকবার্তা। ইউরোপে ৫ দেশের মানুষের জন্য ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ। বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে ধর্ষণে সেই যুবক গ্রেপ্তার। বলৎকার হুজুরের পক্ষে সাফাই গাইলেন: চুমু দেওয়া হুজুর তাসরিফ। মেট্রোরেলে যাএীদের নিরাপত্তা জোরদার। সীমান্তে ভারত ও চীনের সৈন্যদের মধ্যে একাধিক পয়েন্টে সংঘাত মুখোমুখি। দেশে বিভিন্ন মাদ্রাসায় বলাৎকার নিত্যপন্যর মতো:সরকার কাজ করছে। চাঁদাবাজির মতো মারাত্মক অপরাধের বিরুদ্ধে কঠোর ও দ্রুত ব্যবস্থা : আইজিপি।

টানা চার মাস অবরুদ্ধ থাকার পর অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশের পতাকাবাহী জাহাজ।

টানা চার মাস অবরুদ্ধ থাকার পর অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশের পতাকাবাহী জাহা ‘বাংলার জয়যাত্রা’র নাবিকেরা। গতকাল মঙ্গলবার বিকেলে দক্ষিণ আফ্রিকার ডারবান থেকে আকাশপথে তাঁরা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে নাবিকদের স্বাগত জানান বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) কর্মকর্তারা। দীর্ঘদিন পর প্রিয়জনদের কাছে পেয়ে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

সন্ধ্যায় বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাহাজের ক্যাপ্টেন মো. শফিকুল ইসলাম অবরুদ্ধ দিনগুলোর ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, আমরা দ্বিতীয় জীবন পেলাম। দেশবাসী যাঁরা দোয়া করেছেন, মানসিক সাপোর্ট দিয়েছেন এবং প্রতিনিয়ত খোঁজখবর নিয়েছেন, সবার কাছে আমরা কৃতজ্ঞ।

ক্যাপ্টেন শফিকুল ইসলাম জানান, পারস্য উপসাগরে অবরুদ্ধ থাকার সময় অনেক বিদেশি জাহাজের নাবিকেরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন, এমনকি কেউ কেউ মারাও গেছেন। অনেক জাহাজে খাবার ও পানির তীব্র সংকট তৈরি হয়েছিল এবং কিছু জাহাজ প্রণালি পার হতে গিয়ে ডুবেও গেছে।

তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ চলাকালীন তাঁদের জাহাজের ওপর দিয়ে ক্ষেপণাস্ত্র উড়ে যাচ্ছিল। জেবেল আলী বন্দরে অবস্থানকালে তাঁদের পাশের একটি তেল ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা হলে আগুন ধরে যায়।

সম্পদ রক্ষায় তাঁরা জাহাজ ছেড়ে যাননি। বাংলাদেশ কর্তৃপক্ষের সঠিক ও সময়োপযোগী নির্দেশনার কারণেই তাঁরা নিরাপদে ফিরে আসতে পেরেছেন বলে জানান তিনি।

জাহাজের তৎকালীন কমান্ডিং অফিসার প্রণয় কৃষ্ণ সেন বলেন, যুদ্ধকালীন পরিস্থিতিতে স্যাটেলাইট নেভিগেশন ব্যবস্থা অকার্যকর হয়ে পড়েছিল। ফলে সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতিতে মাইন এড়িয়ে ঝুঁকি নিয়ে তাঁদের জাহাজ চালাতে হয়েছে।

উল্লেখ্য, ভারত থেকে পণ্য নিয়ে গত ২ ফেব্রুয়ারি হরমুজ প্রণালি পেরিয়ে পারস্য উপসাগরে প্রবেশ করে ‘বাংলার জয়যাত্রা’। এরপর সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছানোর পরদিনই সংঘাত শুরু হলে জাহাজটি আটকা পড়ে। দীর্ঘ ৩ মাস ২৫ দিন অবরুদ্ধ থাকার পর ইরানি বাহিনীর অনুমতি পেয়ে গত ২৩ জুন রাতে হরমুজ প্রণালি পার হতে সক্ষম হয় জাহাজটি।

amardesh24.com

 

আরও পড়ুন