নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রথমবাবের অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী হকি দল। এবার হানিয়ার একক গান প্রকাশ করেছেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। খুলশীতে অনলাইন জোয়ার ডিভাইসসহ ৬৩ বিদেশি নাগরিক আটক। ছাত্র উপদেষ্টারা ক্ষমতার অপব্যবহার ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত: প্রতিমন্ত্রী নুর। দেশের বাজারে আবারও সোনার দাম বৃদ্ধি। রাজধানীর বাজারে হঠাৎ বেড়েছে সবজির দাম। এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ। বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশে নতুন করে লোডশেডিং বেড়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুসংহত রাখতে সাতদিনব্যাপী বিশেষ অভিযান শুরু।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুসংহত রাখতে সাতদিনব্যাপী বিশেষ অভিযান শুরুকরেছে জেলা পুলিশ। অভিযানের প্রথম দিনেই বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার এবং পরোয়ানাভুক্ত আসামিসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।আজ বুধবার পুলিশ সুপারের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আশিক সাঈদের নির্দেশনা এবং রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছানের সার্বিক তত্ত্বাবধানে ২১ থেকে ২৭ জুলাই পর্যন্ত এ বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে।

এর অংশ হিসেবে ২১ জুলাই গোদাগাড়ী, তানোর, মোহনপুর, পুঠিয়া, বাগমারা, দুর্গাপুর, চারঘাট ও বাঘা থানা পুলিশ এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথভাবে অভিযান চালায়।

অভিযান চলাকালে অবৈধ অস্ত্র, বিস্ফোরক, চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি জিআর, সিআর এবং সাজাপ্রাপ্ত আসামিদেরসহ বিভিন্ন মুলতবি গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা হয়।

এ সময় ২ দশমিক ৫ লিটার দেশীয় মদ, ১১০টি ইয়াবা ট্যাবলেট এবং ১৯০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক-সংক্রান্ত অভিযোগে পাঁচজন এবং বিভিন্ন পরোয়ানাভুক্ত সাতজনসহ মোট ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।রাজশাহী জেলা পুলিশ জানায়, জননিরাপত্তা নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণে রাখা এবং পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে ২৭ জুলাই পর্যন্ত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

amardesh24.com

 

আরও পড়ুন