নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল আটক করেছে বিজিবি। ব্যাটালিয়নের অভিযানে জব্দ প্রায় ৩ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে বিজিবি। নির্বাচন কমিশনের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার। বন্দরে ‘ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ’ ঘোষণার আড়ালে কাটা বা আমদানির ঘটনা উদঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা। ৫৩টি মোবাইল ফোন ও বিকাশ অ্যাকাউন্টে ভুলবশত চলে যাওয়া সর্বমোট ১৭ হাজার টাকা উদ্ধার। শর্ত পূরণ সাপেক্ষে পরিবারের সদস্যদের সৌদি আরবে নেওয়ার সুযোগ পাবেন। আর ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ রয়েছে ভেন্ডর প্রতিষ্ঠান। গ্লোবাল সিটিজ ইনডেক্সে বিশ্বের এক নম্বর শহর হিসেবে জায়গা করে নিয়েছে নিউইয়র্ক। উড়োজাহাজে ব্যবহৃত জ্বালানি জেট ফুয়েলের মূল্যবৃদ্ধি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশে টানা ৫ দিনের ছুটি।

রোনালদোর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলতে যাচ্ছেন।

বেশি সময় ধরে পর্তুগাল জাতীয় দলের হয়ে ইতিহাস গড়া ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলতে যাচ্ছেন।বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে অনুযায়ী, আগামী ২৪ সেপ্টেম্বর উয়েফা নেশনস লিগে ওয়েলসের বিপক্ষে ম্যাচের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিতে পারেন পর্তুগিজ এই মহাতারকা।

এমন খবর প্রকাশ করেছে গোলডটকম। প্রতিবেদন অনুযায়ী, লিসবনের হোসে আলভালাদে স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটি হতে পারে পর্তুগালের হয়ে রোনালদোর শেষ আন্তর্জাতিক উপস্থিতি। দীর্ঘদিন ধরেই জাতীয় দলে তার ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল। এবার সেই আলোচনা বাস্তবে রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

রোনালদোর সম্ভাব্য বিদায়ের মধ্য দিয়ে পর্তুগাল জাতীয় দলও নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। সম্প্রতি চার বছরের চুক্তিতে দলের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন অভিজ্ঞ কোচ হোর্হে জেসুস। দায়িত্ব গ্রহণের পরই তিনি জানিয়েছেন, হঠাৎ করে দলে বড় ধরনের পরিবর্তন আনার পরিকল্পনা তার নেই।

দেশটির টেলিভিশন চ্যানেল ক্যানাল ১১-কে দেওয়া সাক্ষাৎকারে জেসুস বলেন, নতুন কোচ এলেই সবাই ব্যাপক পরিবর্তনের প্রত্যাশা করেন। তবে বাস্তবতা ভিন্ন। স্বল্প সময়ে অনেক নতুন খেলোয়াড়কে দলে নেওয়ার সুযোগ নেই এবং তিনি এমন সিদ্ধান্ত নেবেন না যা দলের ভারসাম্য নষ্ট করে।

amardesh24.com

 

আরও পড়ুন