নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
রাজধানীর কাঁচাবাজারগুলোতে সবজির দামে রীতিমতো আগুন লেগেছে। চবি এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা। বেসরকারি উন্নয়ন সংস্থা আগামী সোশ্যাল ফাউন্ডেশনের করা জরিপে উঠে এসেছে। আরবিএফএ আনুষ্ঠানিকভাবে ৪৯ বছর বয়সী এই ডাচ কোচের নাম ঘোষণা করেছে। প্রায় ২১ মাস আগেই দেশের ২২তম রাষ্ট্রপতির অধ্যায়ের অবসান ঘটিয়েছেন। ব্রাজিল ভারতের মাটিতে খেলতে আসতে পারে। চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার। কনটেন্ট নিম্নমানের পোস্টের বিস্তার ঠেকাতে নতুন উদ্যোগ নিয়েছে মেটা। সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দীনকে গ্রেপ্তারে দাবী: এনসিপি। উৎপাদনমুখী দেশ গড়ার পরিবর্তে কার্ডের নামে বাড়িতে বাড়িতে বেকারত্বে উৎসাহিত করা হচ্ছে।

ভারতের জন্য ভিসা সুবিধা বাতিল করেছে ইরান।

পাসপোর্টধারী ভারতের জন্য ভিসা সুবিধা বাতিল করেছে ইরান এর ফলে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে আগের মতো ভিসামুক্ত বা সহজ প্রবেশের সুযোগ আর থাকছে না। শুধু ইরানই নয়, চলতি বছরে বলিভিয়া, কেপ ভার্দে এবং নিকারাগুয়াও ভারতীয় নাগরিকদের জন্য তাদের ভিসা ও প্রবেশ নীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী ভারতের পাসপোর্টের অবস্থান ৭৫তম থেকে নেমে ৮১তম স্থানে এসেছে। বর্তমানে ভারতীয় পাসপোর্টধারীরা বিশ্বের ৫৫টি দেশে ভিসামুক্ত বা অন-অ্যারাইভাল সুবিধা পাচ্ছেন, যেখানে গত বছর এই সংখ্যা ছিল ৫৭টি।

ইরান ২০২৫ সালের নভেম্বর থেকে সাধারণ ভারতীয় পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড় বা ভিসা মওকুফ সুবিধা স্থগিত করেছে। এর আগে ভারতীয় নাগরিকরা পূর্বানুমোদন ছাড়াই দেশটিতে ভ্রমণের সুযোগ পেতেন। নতুন সিদ্ধান্তের ফলে এখন ভ্রমণের আগে নিয়ম অনুযায়ী ভিসা সংগ্রহ করতে হবে।

লাতিন আমেরিকার দেশ বলিভিয়াও অন-অ্যারাইভাল ভিসা ব্যবস্থা বাতিল করেছে। দেশটি এখন সম্পূর্ণ ই-ভিসা পদ্ধতি চালু করেছে। ফলে ভারতীয় নাগরিকদের ভ্রমণের আগে অনলাইনে আবেদন করে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এবং অনুমোদন পাওয়ার পরই যাত্রা করা যাবে।

অন্যদিকে, কেপ ভার্দে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ভারতসহ ৯৬টি দেশের জন্য অন-অ্যারাইভাল ভিসা সুবিধা বন্ধ করেছে। আগে অনলাইনে নির্ধারিত ফি পরিশোধ করে বিমানবন্দরে পৌঁছেই ভিসা নেওয়া গেলেও, বর্তমানে বৈধ ভিসা ছাড়া দেশটিতে প্রবেশের সুযোগ নেই।

এ ছাড়া নিকারাগুয়া ২০২৬ সালের ১৬ ফেব্রুয়ারি থেকে নতুন অভিবাসন নীতি কার্যকর করেছে। নতুন নিয়ম অনুযায়ী, ভারতীয় পাসপোর্টধারীদের ‘ক্যাটাগরি সি’ বা কনসালটেড ভিসা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে দেশটিতে ভ্রমণের আগে নিকারাগুয়ার অভিবাসন কর্তৃপক্ষের কাছ থেকে আগাম অনুমতি নেওয়া বাধ্যতামূলক হয়েছে।

পর্যটন ও অভিবাসন বিশেষজ্ঞদের মতে, বিভিন্ন দেশের ভিসা ও ইমিগ্রেশন নীতিতে দ্রুত পরিবর্তন আসছে। তাই আন্তর্জাতিক ভ্রমণের পরিকল্পনা করার আগে সংশ্লিষ্ট দেশের সর্বশেষ ভিসা নীতিমালা যাচাই করে নেওয়াই সবচেয়ে নিরাপদ ও কার্যকর পদক্ষেপ।

amardesh24.com

 

আরও পড়ুন