নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রথমবাবের অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী হকি দল। এবার হানিয়ার একক গান প্রকাশ করেছেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ৩ মাসব্যাপী ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। খুলশীতে অনলাইন জোয়ার ডিভাইসসহ ৬৩ বিদেশি নাগরিক আটক। ছাত্র উপদেষ্টারা ক্ষমতার অপব্যবহার ও ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত: প্রতিমন্ত্রী নুর। দেশের বাজারে আবারও সোনার দাম বৃদ্ধি। রাজধানীর বাজারে হঠাৎ বেড়েছে সবজির দাম। এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ। বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ায় দেশে নতুন করে লোডশেডিং বেড়েছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন সম্পন্ন।

এলোপাতাড়ি গুলিতে আহত যুবদল কর্মী ইউসুফের মৃত্যু হয়েছে।

কাফরুলে এলোপাতাড়ি গুলিতে আহত যুবদল কর্মী ইউসুফের (৪৫) মৃত্যু হয়েছে।এই ঘটনায় গুলিবিদ্ধ হয়ে কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমানসহ আরও ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।গতকাল শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মিরপুর-১৩ নম্বরের শেরে বাংলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধ অবস্থায় ইউসুফ আলী, হাফিজুর রহমান, নালাম সরদার (৪৫) ও মনির হোসেনকে (৩২) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ইউসুফ আলীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ইউসুফের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তাঁর বুকের ডান পাশে একটি গুলি লেগেছে। এ ছাড়া আহতদের মধ্যে একজনের মাথায় ও একজনের পায়ে গুলি লেগেছে।

স্থানীয় বাসিন্দা ও বিএনপি কর্মীরা জানান, রাতে কাফরুল থানা যুবদলের সদস্যসচিব হাফিজুর রহমানসহ ৭ থেকে ৮ জন লোক এক জায়গায় আড্ডা দিচ্ছিলেন। এ সময় তিনজন অস্ত্রধারী ব্যক্তি এসে তাঁদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে হাফিজুর রহমান দুটি গুলিবিদ্ধ হন এবং ইউসুফ আলীর বুকে একটি গুলি লাগে। পরে নালাম সরদার ও মনির হোসেনও গুলিবিদ্ধ হন।

ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন অস্ত্রধারী এক হামলাকারীকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তবে তাৎক্ষণিকভাবে তাঁর পরিচয় নিশ্চিত করা যায়নি।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, গোলাগুলির ঘটনায় কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। হামলার কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে।

amardesh24.com

 

আরও পড়ুন