আমারদেশ২৪ ডেস্ক।
দেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৭৭ যান্ত্রিক ত্রুটির কারণে জাপানের বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে উড্ডয়নে বিলম্ব হচ্ছে, আজ বৃহস্পতিবার বিকেলে বিমানের জনসংযোগ বিভাগ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এয়ার ক্রু ও প্রকৌশল দল ত্রুটি নিরসনে কাজ করছে। এ বিষয়ে পরবর্তী তথ্য যথাসময়ে জানানো হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদ বলেন, ত্রুটি সারাতে প্রকৌশলীরা কাজ করছেন। কিছুক্ষণ পর আরও বিস্তারিত জানানো হবে।
বিমানের দায়িত্বশীল সূত্র জানায়, বিমানের ইঞ্জিনিয়ার সাদেকুল ইসলাম ভূঁইয়া ও প্রকৌশলী মান্নানের নেতৃত্বে একটি কারিগরি দল ত্রুটি সারানোর চেষ্টা করছে।
amardesh24.com








