নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রধানমন্ত্রী বিমান উড্ডয়নে বিলম্ব। শ্রীমঙ্গলে এক নারী হত্যা মামলায় ৪ আসামি মৃত্যুদন্ড। অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৩ ভারতীয় নাগরিকসহ ৯ জন আটক। সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির জানাজা সম্পন্ন। সংসদ সদস্যের সন্তানকেও গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী। মাঈনউদ্দীন বদলিজনিত বিদায় উপলক্ষে এক বিদায় সংবর্ধনা। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার বিশেষজ্ঞদের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত। সন্ধ্যা ৬টার পর নৌযানে মাওয়া ঘোরাফেরায় নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় প্রশাসন। ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিভিন্ন স্টেশনে আটকা একাধিক ট্রেন। লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার।

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার বিশেষজ্ঞদের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত।

আন্তর্জাতিক ডেস্ক।

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার বিশেষজ্ঞদের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটম। কেন্দ্রটির কার্যক্রম ও সক্ষমতা বাড়াতে সেখানে কর্মরত জনবল ৭০০ জনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এ উদ্যোগের অংশ হিসেবে নতুন করে ৫০৮ জন রুশ বিশেষজ্ঞ যুক্ত হতে যাচ্ছেন।গতকাল বুধবার মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রোসাটমের প্রধান নির্বাহী কর্মকর্তা অ্যালেক্সি লিখাচেভ এক বিবৃতিতে বলেন, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে রুশ কর্মীদের সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই। বরং কেন্দ্রটির বিদ্যুৎ উৎপাদন ও পরিচালন সক্ষমতা বাড়ানোর জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, বুশেহর বিদ্যুৎকেন্দ্রে মোট কর্মীর সংখ্যা বাড়িয়ে ৭০০ জনে নেওয়ার লক্ষ্য রয়েছে তাদের।

বর্তমানে কেন্দ্রটির নির্মাণ ও সেবা কার্যক্রমে ১৯২ জন রুশ বিশেষজ্ঞ কাজ করছেন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তাঁদের সঙ্গে আরও ৫০৮ জন বিশেষজ্ঞ যুক্ত হবেন। এদিকে, কয়েকটি নতুন বিদ্যুৎ ইউনিট নির্মাণের স্থান নিয়ে ইতোমধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এদিকে, গ্যাস রপ্তানিকারক দেশগুলোর ফোরামের শীর্ষ সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার রাতে মস্কো পৌঁছান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সফরকালে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

এর আগে, সিআইএস শীর্ষ সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে বৈঠকের পর রোসাটমের প্রধান জানিয়েছিলেন, ইরানে ছোট ও বড় আকারের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য কয়েকটি নতুন স্থান বিবেচনা করা হচ্ছে। সর্বশেষ এই উদ্যোগের মধ্য দিয়ে রাশিয়া ও ইরানের পারমাণবিক খাতে কৌশলগত সহযোগিতা আরও জোরদার হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।

amardesh24.com

 

আরও পড়ুন