আমারদেশ২৪ ডেস্ক।
মির্জাপুর উপজেলার মহেড়া রেলস্টেশন এলাকায় নীলসাগর এক্সপ্রেসের পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে, বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে একাধিক ট্রেন। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মহেড়া রেলস্টেশনের স্টেশনমাস্টার সোহেল রানা জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস চিলাহাটির উদ্দেশে যাচ্ছিল। পথে মির্জাপুরের মহেড়া রেলস্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনটির পেছনের একটি বগির চাকা লাইনচ্যুত হয়।
তিনি আরও জানান, দুর্ঘটনায় ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে ওই এলাকায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন স্টেশনে একাধিক ট্রেন আটকে পড়ায় রেলযাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
amardesh24.com









