নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
প্রধানমন্ত্রী বিমান উড্ডয়নে বিলম্ব। শ্রীমঙ্গলে এক নারী হত্যা মামলায় ৪ আসামি মৃত্যুদন্ড। অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে ৩ ভারতীয় নাগরিকসহ ৯ জন আটক। সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সৌরির জানাজা সম্পন্ন। সংসদ সদস্যের সন্তানকেও গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী। মাঈনউদ্দীন বদলিজনিত বিদায় উপলক্ষে এক বিদায় সংবর্ধনা। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রাশিয়ার বিশেষজ্ঞদের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত। সন্ধ্যা ৬টার পর নৌযানে মাওয়া ঘোরাফেরায় নিষেধাজ্ঞা দিয়েছে স্থানীয় প্রশাসন। ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিভিন্ন স্টেশনে আটকা একাধিক ট্রেন। লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার।

শ্রীমঙ্গলে এক নারী হত্যা মামলায় ৪ আসামি মৃত্যুদন্ড।

শ্রীমঙ্গলে জমি সংক্রান্ত বিরোধের জেরে শাবানা নামের ১ নারীকে হত্যা মামলায় ৪ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ৫ জনকে খালাস দেয়া হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এ রায় দেন।
২০১৬ সালে শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নের লইয়ারকুল এলাকায় শাবানা নামের এক নারীকে জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা করা হয়। এ ঘটনায় ১৪ জনকে আসামি করে মামলা হয়। তাদের মধ্যে তিন আসামির স্বাভাবিক মৃত্যু হয়। বাকি আসামিদের মধ্যে চারজনের মৃত্যুদণ্ড, দুজনের বিভিন্ন মেয়াদে সাজা এবং পাঁচ জনের খালাসের আদেশ দিয়েছেন আদালত।
১০ বছর ধরে সাক্ষ্য গ্রহণ ও যুক্তি-তর্কের পর আদালতের এ রায়ের মধ্য দিয়ে দীর্ঘদিনের আলোচিত মামলাটির বিচারিক কার্যক্রমের অগ্রগতি নিয়ে সন্তুোষ প্রকাশ করেন পাবলিক প্রসিকিউটর।
মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি মো. আব্দুল মতিন চৌধুরী বলেন, জমিজমা ও ঘরের পাশে ড্রেন দিয়ে পানি যাওয়া নিয়ে কথা-কাটাকাটির সময় শাবানাকে হত্যা করা হয়। এঘটনায় মামলা হলে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় দিয়েছেন। আমরা এই রায়ে সন্তুষ্ট হয়েছি।
amardesh24.com

আরও পড়ুন