নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
লাইসেন্স বিহীন অবৈধ ভাবে বিপুল পরিমান সার মজুদ লাখ টাকা জরিমানা। পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচির তথ্য সামনে এসেছে। দুর্গাপূজা উপলক্ষে শপিংমল, মার্কেট ও দোকানপাট খোলা রাখার সময় ২ ঘণ্টা বাড়িয়েছে সরকার। বিমানবন্দরকে লক্ষ্য করে আবারও হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান। একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহীর সবাই নিহত হয়েছেন। শিশু অ্যাকাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে আন্তর্জাতিক পণ্যবাহী বাণিজ্যিক চালান পাঠানো হয়েছে। শেষবারের মতো মাঠে নামবেন আজেন্টিনার জার্সি নিয়ে মেসি। নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় সন্দেহ প্রকাশ। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা।

চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধার।

জামালখান কোতোয়ালী থানার চেরাগী মোড় এলাকা থেকে অপহৃত এক মা ও তাঁর ছেলেকে ৬ ঘণ্টার মধ্যে উদ্ধারকরেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। জমি কেনাবেচা–সংক্রান্ত বিরোধের জেরে এ অপহরণের ঘটনা ঘটেছে বলে পুলিশের দাবি।এই তথ্য নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর।

কোতোয়ালী থানা-পুলিশ জানায়  পাঁচটার দিকে চেরাগী মোড় এলাকায় একটি রেস্তোরাঁর সামনে থেকে চম্পক সিংহ (৪৬) ও তাঁর মা অর্চনা সিংহকে (৬৫) একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।

খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনায় কোতোয়ালী থানার একটি দল তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। পরে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা এলাকার একটি লিচুবাগানসংলগ্ন ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে অপহৃত মা ও ছেলেকে উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে মো. মোজাহের (৩৪), মো. হাশেম (৪৩) ও মো. আমান উল্লাহ (৪৩) নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা এলাকার বিভিন্ন স্থানে।

পুলিশ জানায়, এ ঘটনায় ভুক্তভোগী পক্ষের অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের পাশাপাশি পলাতক ও অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করা হয়েছে।কোতোয়ালী থানার পুলিশ জানিয়েছে, পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

amardesh24.com

 

আরও পড়ুন