নোটিশ: বকেয়া পরিশোধ না হওয়ায় সাইটটি শীঘ্রই সাসপেন্ড হয়ে যাবে, অনুগ্রহ পূর্বক যোগাযোগ করুন। ধন্যবাদ।

সর্বশেষ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফর করবেন সরকার প্রধান : তারেক রহমান। যোগাযোগের অন্যতম ফোকাল পয়েন্ট হিসেবেও এই ইউনিট কাজ করে।  কাল সারাদেশে অনির্দিষ্টকালের জন্য অ্যাম্বুলেন্স বন্ধ। গাংনীতে সাইকেল চুরির অপবাদ। আগামী ১ আগস্ট থেকে জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম ডিভাইস যুক্ত হচ্ছে। বায়েজিদ বোস্তামী এলাকায় বসতঘরের টিনের চালের ওপর টবে গাঁজা চাষ। শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে শুভেন্দু। ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬জন বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। কুমামোতো প্রিফেকচারে ৭.১ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। অতিরিক্ত সচিব পদমর্যাদায় এই দুই কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে আজ।

কনসার্টের জন্য আমেরিকা এই ট্যুরে যাচ্ছেন : কণা।

আমেরিকার উদ্দেশ্যে রওনা দেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা। তখনই জানিয়েছিলেন, কনসার্টের জন্য এই ট্যুরে যাচ্ছেন।তবে কবে, কোথায় গাইবেন, সেসব রেখেছিলেন গোপন। আজ সেটা প্রকাশ করলেন গায়িকা।
কনার দেওয়া তথ্য মতে, যুক্তরাষ্ট্রের ১৬টি শহরে গাইবেন তিনি। তার এই কনসার্ট ট্যুর শুরু হচ্ছে ২৫ জুলাই। আর শেষ হবে ৩ অক্টোবর। অর্থাৎ প্রায় তিন মাস ধরে তিনি দেশটির বিভিন্ন শহরে গান শোনাবেন। দেশের শিল্পীদের মধ্যে এটা অন্যতম দীর্ঘ সংগীত সফর বটে।
কনা যেসব শহরে গাইবেন, তার মধ্যে রয়েছে ইন্ডিয়ানা, মিশিগান, আটলান্টিক সিটি, লস অ্যাঞ্জেলস, ওকলোহামা সিটি, ডালাস, হিউস্টন, শিকাগো, বস্টন, অরল্যান্ডো, ওয়াশিংটন ডিসি, মায়ামি, আটলান্টা, আবেয়া, অ্যারিজোনা ও নিউ ইয়র্ক।
তালিকা প্রকাশ করে কনা লিখেছেন, ‘প্রিয় আমেরিকাবাসী, আমি আসছি তোমাদের শহরে। চলো, একসঙ্গে স্মরণীয় কিছু মুহূর্ত উপভোগ করি।’ কনা জানান, তার এই ট্যুর আয়োজন করছে দেশি মিউজিক এন্টারটেইনমেন্ট।
কনার কণ্ঠে সর্বশেষ প্রকাশিত হয়েছে ‘তোমার হতে চাই’। ১১ জুলাই সিএমভির ইউটিউব চ্যানেলে এসেছে গানটি। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর-সংগীত করেছেন সজীব দাস। গানে কনার সঙ্গে দ্বৈত গেয়েছেনও সজীব। এটি ব্যবহৃত হয়েছে রাফাত মজুমদার রিংকুর নাটক ‘ভালোবাসার গল্প’তে।
amardesh24.com

আরও পড়ুন